চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মঞ্চে দেশ সেরা ৮ রক ব্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 17, মে 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর এক মঞ্চে দেশের সেরা ৮ রক ব্যান্ডের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আটটি জনপ্রিয় রক ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’। ভক্তদের মন মাতাতে ইভেন্টে পারফর্ম করবে দেশসেরা ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক এবং মেকানিক্স।

আগামী শুক্রবার (২০ মে) বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি’র ৪ নম্বর হলে এই রক ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

রক ব্যান্ডের এই ইভেন্টে প্রায় ৫ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। সুপার ব্যান্ড ‘হাইব্রিড’র পারফর্মেন্স এবং বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু সারপ্রাইজ থাকছে ইভেন্টে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানায়, একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি মোটরবাইক জেতার সুযোগ।

‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’ কনসার্টের টাইটেল স্পন্সার ‘দারাজ বিডি’ এবং কো-স্পন্সার ‘রিয়েল ম্যান বডি স্প্রে’। আয়োজক হিসেবে আরও থাকছে ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্স ম্যাভেরিক।

ঢাকায় অবস্থিত দ্য হাইভ, ম্যাডশেফ এবং ইশো’র সকল আউটলেট থেকে সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে আয়োজকরা। এছাড়া, অনলাইনে টিকেট সংগ্রহ সহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে বলা হয়েছে গেটসেটরক.কম এ।

Tags: অ্যাভয়েড রাফাআর্টসেলক্রিপটিক ফেইটদৃকনেমেসিসব্ল্যাকমেকানিক্সলিড বিনোদন
Previous Post

সাংহাইয়ে ‘জিরো কোভিড’ নীতি অর্জনের ঘোষণা

Next Post

১৭ মে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অগ্নিবীণার প্রত্যাবর্তন দিবস: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ মে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের অগ্নিবীণার প্রত্যাবর্তন দিবস: তথ্যমন্ত্রী

কানের লাল গালিচায় উপস্থিত বাংলাদেশের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারাও হাঁটবেন কানের লাল গালিচায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT