চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বিলিয়ন ইউরো কাদের পেছনে ঢালল পিএসজি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 07, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আরেকটা বছর চলে গেল। আরও একবার বিফল বিনিয়োগ। আরও একটি নিষ্ফলা চ্যাম্পিয়ন্স লিগ। আরও একটি মে মাস পার হয়ে যাবে। আর পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। ছয় মৌসুমে ঢালা কাড়ি কাড়ি অর্থ তবে কাদের পেছনে ঢাললেন পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাফি?

গত মৌসুমে বার্সার কাছে মহাকাব্যিক ম্যাচে হেরেও পিএসজির সান্ত্বনা ছিল কেবল এই যে কাতালানদের হয়ে খেলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। পরের মৌসুমে বার্সাকে প্রায় খোঁড়া করে দিয়ে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে ছিনিয়ে আনেন আল খেলাফি। ব্রাজিলিয়ান তারকার মন জয় করতে আগে ও পরে এনেছেন দানি আলভেজ ও কাইলিয়ান এমবাপেকেও।

গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের মত দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা ফেলে পিএসজি। নেইমার-কাভানি-এমবাপেরাও ভরসা যোগাচ্ছিলেন ক্লাব কর্তাদের। হলে এবারই হবে!

কিন্তু কোথায় কী! রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে রীতিমত বিধ্বস্ত পিএসজি। দ্বিতীয় লেগে চোটের কারণে ছিলেন না নেইমার। আর তাতেই খেলা ভুলে গেলেন কাড়ি কাড়ি টাকা দিয়ে কেনা বাকীরা!

অথচ গত মৌসুমে নেইমার-এমবাপেদের ছাড়াই ঘরের মাঠে বার্সাকে ৪-০ গোলে হারিয়েছিল প্যারিসের দলটি। আর এবারকার রিয়াল মাদ্রিদও ছিল না আগের দুই মৌসুমের ফর্মে। এরপরও হিসাব মেলাতে পারছেন না আল খেলাফি।

মেলার কথাও নয় অবশ্য। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত প্যারিসের দলটির পেছনে প্রায় ১ বিলিয়ন ইউরো ঢেলেছেন তিনি। নেইমার-এমবাপের আগে দলকে তুলে দিয়েছেন কাভানি, মারকুইনহোস, ডি মারিয়া, কুরযাওয়া, ড্রেক্সলার, লো সালসোদের মত খেলোয়াড়কে। এদের মধ্যে মঙ্গলবার দলে ছিলেন না কেবল নেইমার। বাকি ৭৭৮ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড়রা সবাই ফ্লপ।

হেরেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে পিএসজি। রিয়াল তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে মূলত ঐতিহ্য আর অভিজ্ঞতাই আসল। অর্থ ঢেলে আগে খেলোয়াড় অভিজ্ঞ বানাও এরপর এসো চ্যাম্পিয়ন্স লিগে। আগামী মৌসুমে দলটি কতটুকু শিক্ষা নিতে পারে সেটাই দেখার অপেক্ষা।

Tags: রিয়াল মাদ্রিদ-পিএসজি
Previous Post

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গা রুখতে সোশ্যাল মিডিয়া বন্ধের নির্দেশ

Next Post

খোদা, আমাকে এই সুন্দর পৃথিবী আরো কয়দিন দেখতে দেবে?

Next Post

খোদা, আমাকে এই সুন্দর পৃথিবী আরো কয়দিন দেখতে দেবে?

ফাইল ছবি

এপ্রিলের শুরুতে নতুন কোচ: নাজমুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT