চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বাবার করুণ আর্তি: ‘আমার ছেলেকে ধরে নিয়ে যান’

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
7:00 অপরাহ্ন 03, জুন 2018
in বাংলাদেশ
A A

দেশব্যাপী যখন চলছে মাদকবিরোধী অভিযান, ঠিক সেই সময় মাদকের মরণ ছোবল থেকে ছেলেকে বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক অসহায় বাবা। তার করুণ আর্তি; ‘আমি আর পারছি না, আমাকে বাঁচান। আমার ছেলেকে ধরে নিয়ে যান।’ 

ঘটনাটি বরিশাল জেলার মুলাদী উপজেলার ৩ নং মুলাদী ইউনিয়ন পরিষদের মধ্য তেরচর গ্রামের। সেই গ্রামের বাস করেন বাবা ইসমাইল হোসেন (ছদ্মনাম)। মাদকাসক্ত ছেলের হাত থেকে নিজে ও পরিবারকে বাঁচাতে সহায়তা চেয়েছেন পুলিশের।

মাদকাসক্ত ওই ছেলের কারণে ভালবাসা আর মমতায় ভরা ছোট্ট পরিবারটি আজ প্রায় নিঃস্ব। সন্তানের এ অধঃপতন সইতে না পেরে দু’বছর আগে ব্রেন স্ট্রোক করেছেন মা। সেই থেকে একদিকে অসুস্থ স্ত্রী আর অন্যদিকে মাদকাসক্ত ছেলে এবং ছোট দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন ইসমাইল।

চ্যানেল অাই অনলাইনের কাছে নিজের জীবনের কথা বলতে গিয়ে বারবার ভেঙ্গে পড়েছেন কান্নায়।

৩ ছেলে-মেয়ের মধ্যে সবার বড় রনি (ছদ্মনাম)। আর রনিকে নিয়ে বাবার স্বপ্ন ছিলো আকাশছোঁয়া। ভাবতেন ছেলে পড়ালেখা শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।

মাত্র দু’বছর আগে ২০১৬ সালে এসএসসি পাস করা রনি স্কুলের গণ্ডি না পেরোতেই মাদকাসক্ত হয়ে পড়ে। প্রথমে বন্ধুদের সাথে কৌতূহলবশত একটু একটু করে মাদকে আসক্ত হয়ে পড়ে। এক সময় সব ধরনের মাদক হয়ে যায় তার নিত্যদিনের সঙ্গী। অার এর সবই ঘটে বাবা-মায়ের অলক্ষ্যেই।

তবে হঠাৎ করেই তা মা উপলব্ধি করেন ঘরের কোথাও টাকা রাখলেই আর খুঁজে পাওয়া যায় না। তারপর কিছুটা সতর্ক হন বাবা-মা। টাকা রাখতে শুরু করেন আলমারিতে তালাবদ্ধ করে। কিন্তু সেই টাকাও উধাও হয়ে যায়। এভাবে হারিয়ে যায় তাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।

এক পর্যায়ে চিন্তায় পড়ে যান ইসমাইল দম্পতি। সিদ্ধান্ত নেন বাসায় টাকা না রাখার। বাজারে একটি দোকান আছে ইসমাইলের। সেখানেই রেখে আসতে থাকেন টাকা।

এরপর শুরু হয় নতুন উৎপাত। হারিয়ে যেতে থাকে বাসার মূল্যবান জিনিসপত্র। একে একে ইসমাইলের স্ত্রীর গহনাগুলো হারাতে থাকে। তবুও বুঝতে পারেন না বাবা-মা। তাদের অলক্ষ্যেই হয়ে চলেছে বড় সর্বনাশ।

তবে ছেলের কোনো আচরণেই কখনো সন্দেহ হয়নি তাদের। ছেলে-রাত করে বাসায় ফিরে সারারাত জেগে থেকে সরাদিন ঘুমোলে তারা ভাবতেন রাত জেগে পড়ালেখা করেছে। বন্ধুদের সাথে পড়ালেখা করায় বাসায় ফিরতে দেরি হয়েছে।

একদিন হঠাৎ করেই অভিযোগ আসতে থাকে এলাকার লোকজনের। ইসমাইল জানতে পারেন তার ছেলে বাসার জিনিস বিক্রি করছে এলাকার লোকজনের কাছে। কেউ কেউ আবার জানান, তার ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় দেখেছেন বিভিন্ন জায়গায়।

এসব জেনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ইসমাইলের। শুরু করেন ছেলেকে শাসন করা। কিন্তুু স্কুলপড়ুয়া ছেলের কাছে অসহায় হয়ে পড়েন বাবা-মা। বাবা জীবিকার তাগিদে সকালে বাইরে বেরোলেই মায়ের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। টাকা না দিতে চাইলেই চলতো অকথ্য ভাষায় গালাগালি আর মারধোর। বাদ যায়নি ছোট দু’ভাইবোনও। সেইসাথে চলতে থাকে ভাঙচুর।

এ নির্যাতন সহ্য করতে না পেরে এবং ছেলের দুশ্চিন্তায় ব্রেন স্টোক করেন ইসমাইলের স্ত্রী। শুরু হয় ইসমাইলের নতুন যুদ্ধ। দীর্ঘ চিকিৎসার পর এখন স্ত্রী কিছুটা সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসক।

নেশার টাকা না পেলে নিজেই ছুরি কাচি দিয়ে কাটতে থাকে নিজের হাত-পা। সামান্য কথাতেই মা-বাবাকে তেড়ে আসতে থাকে দা-বটি নিয়ে। কষ্টের কথা লজ্জায় বাবা জানাতে পারে না কাউকে।  

এরপর নিজের ও ছেলের জীবন বাঁচাতে দ্বারস্থ হন পুলিশের। মুলাদী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুল আহসানের কাছে গিয়ে খুলে বলেন সব। শুনে কামরুল আহসান তার ফোর্স দিয়ে থানায় নিয়ে আসেন রনিকে।

আহসানের ভাষায়: ‘খুব অস্থির সে। কোনো কথারই ঠিক মত উত্তর দেয় না। কখনো বলে আমাকে মেরে ফেলেন, কখনো বলে মায়ের কাছে দিয়ে আসেন।  কখনো বা বলে ওরা আমাকে মেরে ফেলবে। খুবই অসংলগ্ন কথা বলে।’

সবকিছু দেখে পুলিশ কর্মকর্তা ইসমাইলকে পরামর্শ দেন ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেওয়ার। বর্তমানে রনি একটি মাদক নিরাময় কেন্দ্রে রয়েছে।

বাবা ইসমাইল স্বপ্ন; একদিন তার ছেলে সুস্থ হয়ে তাদের বুকে ফিরে আসবে। সমাজের অন্য দশজন মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠবে।

Tags: মাদকমাদকবিরোধী অভিযানমাদকাসক্তলিড নিউজ
Previous Post

যাদের আলো জ্বলবে না বিশ্বকাপে

Next Post

পুলিশের বাধায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ পণ্ড

Next Post

পুলিশের বাধায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ পণ্ড

বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে, দোয়া চাইলেন ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT