চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর পর দুই কোরিয়ার হটলাইন আবার চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 27, জুলাই 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুই কোরিয়ার নেতারা শান্তিপূর্ণভাবে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছর আগে পিয়ংইয়ংয়ের কেটে দেওয়া হটলাইন সংযোগ আবার চালু করেছে নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস জানিয়েছে, দুই দেশের নেতা আবার বিশ্বাস পুনঃস্থাপন করতে এবং বন্ধন দৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছেন।

আরও বলা হয়, গত এপ্রিল থেকে দুই দেশের মধ্যে বেশ কিছু ব্যক্তিগত চিঠিপত্র আদানপ্রদান হয়েছে।

একটি ব্যর্থ বৈঠকের পর দুই দেশের সম্পর্কে তিক্ততার মধ্যে ২০২০ সালের জুনে নর্থ কোরিয়া ওই হটলাইন কেটে দেয়।

এরপরেই নর্থ কোরিয়া দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ আরও উন্নত করার উদ্দেশ্যে স্থাপিত সীমান্ত অফিসও সরিয়ে নেয়।

নর্থ কোরিয়ার কর্মকর্তারা কেসিএনএ নিউজ এজেন্সিকে জানায়, শীর্ষ দুই নেতার মধ্যে করা চুক্তি অনুযায়ী, সাউথ ও নর্থ কোরিয়া ২৭ জুলাই সকাল ১০টা থেকে সমস্ত আন্তঃকোরিয়ান যোগাযোগ লাইন পুনরায় পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করেছে। তারা পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং পুনর্মিলনকে উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।

সাউথ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা ফোনে ৩ মিনিট আলোচনা করেছেন। মঙ্গলবার আরও একবার কথা বলা হবে, এরপরে প্রত্যেকদিনই।

সাউথের প্রতিনিধি বলেন, এক বছর পর কথা বলতে পেরে আমরা খুশি। এই পদক্ষেপ নিশ্চয়ই সব কোরিয়ানের জন্য ভালো খবর বয়ে আনবে।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের তিনবারের আলোচনার পরে ২০১৮ সালে দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়ন হয়। কিন্তু কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সামিটের পতনের পরে সম্পর্কের আবারও অবনতি হয়।

পরে দুই দেশের মধ্যেই উত্তেজনা বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত নর্থ কোরিয়া তাদের নেতাদের মধ্যে হটলাইনসহ সমস্ত সামরিক এবং রাজনৈতিক যোগাযোগের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট পরে হটলাইনটি পুনরুদ্ধার করার  এবং নর্থ কোরিয়াকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করার লক্ষ্যে আলোচনা করার আহ্বান জানান।

Tags: নর্থ কোরিয়াসাউথ কোরিয়াহটলাইন
Previous Post

দর্শকের মতে ঈদের সেরা নাটকগুলোর একটি ‘পুনর্জন্ম’

Next Post

কেউ ঢাকার বাইরে যাচ্ছেন, কেউ ফিরছেন

Next Post
ঢাকা থেকে বাইরে যাচ্ছেন অনেক মানুষ, ট্রাফিক ও গণপরিবহন ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ ঢাকার বাইরে যাচ্ছেন, কেউ ফিরছেন

স্বরাষ্ট্রমন্ত্রী টিকটক বন্ধের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'৭ আগস্ট থেকে এনআইডি কার্ড দেখিয়ে করোনা টিকা নেয়া যাবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT