চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরের নির্বাসনে আন্দ্রে রাসেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

ডোপ না নিয়েও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি-ওয়াডার নিয়ম ভেঙে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

কিংস্টনের ইনডিপেনডেন্ট অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল তার এই সাজা ঘোষণা করে। ৩১ জানুয়ারি থেকে তার নির্বাসনকাল সময় শুরু হবে। এরফলে এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়তো খেলতে পারবেন না তিনি। পাশাপাশি পাকিস্তান সুপার লীগে ইসলামাবাদ ইউনাইটেড এর হয়েও খেলা হবে না তার।

জামাইকা অ্যান্টি ডোপিং কমিশন (‌জাডকো)‌ রাসেলের কাছে বার বার নানা তথ্য চেয়েও পায়নি। ফোন, ই-মেইল, চিঠির মাধ্যমে রাসেলের কাছে জবাব চায় জাডকো। কিন্তু ২০১৫’র তিনটি নির্দিষ্ট তারিখের মধ্যে জবাব দেননি রাসেল। জাডকোর অভিযোগ, ইচ্ছা করেই এড়িয়ে যাচ্ছিলেন রাসেল।

২০১৬’র মার্চে তারা অভিযোগ দায়ের করে কিংস্টনের ইনডিপেনডেন্ট অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনালে। তারাই তদন্ত করে জানিয়ে দিল, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়মভঙ্গ করেছেন রাসেল।

এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি দু’‌বছরের নির্বাসন। কিন্তু এই অলরাউন্ডারকে এক বছরের নির্বাসন দিয়েছে ইনডিপেনডেন্ট অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল।

রাসেলের আইনজীবী জানান, শাস্তির বিরুদ্ধে আবেদন করার চিন্তা চলছে। রাসেল আবেদন করবেন কি না, তা আদৌ সফল হবে কি না, সময় বলবে।

Tags: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
Previous Post

চেলসি-লিভারপুল মহারণ অমীমাংসিত

Next Post

আজ সরস্বতী পূজা

Next Post

আজ সরস্বতী পূজা

ট্রাম্পের প্রধান বিচারপতির মনোনয়নেও বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT