চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক প্রেমের জন্য আর কত কাঁদবে হৃতিক?: কঙ্গনার কটাক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 15, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ সংবাদ সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রানাউতের আনা এক অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালে একটি এফআইআর দায়ের করেছিলেন হৃতিক রোশান। ২০১৬ সালে দায়ের করা সেই মামলা সম্প্রতি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে দেয়া হয়েছে। এরপর হৃতিককে কটাক্ষ করে মন্তব্য ছুড়েছেন কঙ্গনা।

এক টুইটে কঙ্গনা লিখেছেন, ‘তার গল্প আবার শুরু হলো। আমাদের ব্রেকআপ এবং তার ডিভোর্সের এতগুলো বছর পরও একই জায়গায় আটকে আছে, অন্য কারও সঙ্গে প্রেমও করেনি। আমি যখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভালো থাকার সাহস সঞ্চয় করেছি, তখন আবার একই নাটক শুরু করেছে। আর কতদিন এক প্রেমের জন্য কাঁদবে হৃতিক?’

২০১৬ সালে ভুয়া ইমেইল আইডি তৈরি করে কঙ্গনার সঙ্গে যোগাযোগ করার অভিযোগ এনে পুলিশে একটি অভিযোগ দায়ের করেছিলেন হৃতিক রোশান। অভিযোগে হৃতিক বলেছিলেন, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি কঙ্গনার কাছ থেকে অসংখ্য আপত্তিকর ইমেইল পেয়েছেন। সেই মামলা এতদিনেও কোনো অগ্রগতি হয়নি। তাই সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখার জন্য মুম্বাই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার। তার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় হৃতিককে কটাক্ষ করেছেন কঙ্গনা।

কঙ্গনা ও হৃতিক একসঙ্গে কাজ করেছেন ‘কাইটস’ এবং ‘কৃষ থ্রি’ ছবিতে। ‘কৃষ থ্রি’ তে কাজের সময় থেকেই কঙ্গনা-হৃতিকের প্রেমের গুঞ্জন শোনা যায়। এমনকি এটাও শোনা যায় যে কঙ্গনার সঙ্গে প্রেমের কারণেই সুজান-হৃতিকের বিচ্ছেদ হয়েছে। -কইমই

Tags: কঙ্গনাকটাক্ষপ্রেমবলিউডবিচ্ছেদবিয়েমুম্বাই পুলিশসুজানাহৃতিক রোশন
Previous Post

মুশফিকের জরিমানা, সঙ্গে ডিমেরিট পয়েন্ট

Next Post

‘ফিকশন ফ্যাক্টরি’র পথচলা শুরু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিকশন ফ্যাক্টরি’র পথচলা শুরু

জেনারেল নিয়াজীর ছবি, যুদ্ধবিরতির প্রস্তাবের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীতে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় জেনারেল নিয়াজী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT