চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নৌকায় শাকিব-অপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 17, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে মেতে আছে পুরো দেশ। নির্বাচন ঘিরে তারকারাও পিছিয়ে নেই। পছন্দের দল ও প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণাতেও অংশ নিচ্ছেন তারা। আসন্ন ভোটের দিনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।

চলতি মাসের শুরুতে নিজের ভক্ত অনুরাগীদের কাছে নৌকায় ভোট চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে তিনি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। অপু বিশ্বাসের পর এবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

এক ভিডিও বার্তায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে শাকিব বলেন, ‘সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাইরের দেশটারে; সে অন্তর ময়, অন্তর মেশালি মেলে তার পরিচয়…! এই কবিতার মধ্যে খুঁজে পাই আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়।

তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম, নীতি শৃঙ্ক্ষলা। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে প্রধানমন্ত্রীত্বের চেয়ে উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতার ছায়া। নিমতলীর ভয়াবহ অগ্নী কাণ্ডে নিঃস্ব, মা-বাবাহীন রিতা আর রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেওয়া থেকে শুরু করে, ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়া। দেশের অসুস্থ, অসহায় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের সাহায্য করা! কোথায় নেই তার মমতার ছায়া?

শাকিব খান বলেন, একজন পথশিশুকে তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে। এভাবেই তিনি বাংলাদেশ ও দেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাই তো দেশের সাধারণ মানুষ ও পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন ‘মাদার অব হিউম্যানিটি’।

সবশেষে শাকিব খান বলেন, আর তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন। বুকে হাত রেখে বলুন আমরা বাংলাদেশের পক্ষে।

নৌকায় ভোট প্রদানের আহবান জানিয়ে শাকিব খানের আগে অপু বিশ্বাস ভিডিও বার্তায় বলেছিলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দেব। আপনি দেবেন তো?

শুধু শাকিব অপু নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস সহ ছোট ও বড় পর্দার দাপুটে বহু অভিনেতাকে।

নৌকায় ভোট চাইলেন শাকিব: দেখতে ক্লিক করুন

নৌকায় ভোট চাইলেন অপু: দেখতে ক্লিক করুন

Tags: অভিনেতাএকাদশকবিনির্বাচননেতানৌকারবীন্দ্রনাথলিড বিনোদনশাকিবশেখ হাসিনা
Previous Post

মার্কিন সিনেটের ভোটকে ‘হস্তক্ষেপ’ বলছে সৌদি আরব

Next Post

ইশতেহারের অঙ্গীকারগুলো কিন্তু জনগণ মনে রাখে

Next Post

ইশতেহারের অঙ্গীকারগুলো কিন্তু জনগণ মনে রাখে

ফাইল ফটো

অবদানে শীর্ষে, মর্যাদায় কেন পিছিয়ে প্রবাসীরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT