চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নীরব যোদ্ধার প্রস্থান

ইলিয়াস কমল by ইলিয়াস কমল
1:25 পূর্বাহ্ন 05, এপ্রিল 2016
in মতামত
A A

ছোটবেলায় যখন থেকে সিনেমার দর্শক হয়ে উঠছিলাম, সেই সময় দুই ধরনের ছবিই নিয়মিত চোখে পড়তো। এক. পারিবারিক সংকট নিয়ে নির্মিত ছবি। দুই. রাজা-জমিদারদের সময়কার প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবি। তখন বিটিভিই প্রধান ভরসা। সপ্তাহান্তে প্রতি শুক্রবারে একটা সিনেমা। আর কালেভদ্রে হলে গিয়ে সিনেমা দেখা।

সেই আশির দশকের শেষ দিকে মফস্বলের একটা থানা শহরেও তখন দুইটা সিনেমা হল। আর সেখানে প্রতিদ্বন্দ্বীতা করে অপেক্ষাকৃত নতুন সিনেমা আসতো। ‘উত্তরা’ সিনেমা হলে এইরকম কোনও এক সময় কিছুদিনের পুরনো হলেও অনেকটাই নতুন সিনেমা হিসেবে হাজির হলো ‘বিপ্লব’। পাড়া মহল্লার বড় ভাইদের কাছেতো বটেই, আমাদের মধ্যে মহল্লার পাকা দুই একজনও এই ছবি ততদিনে দেখে ফেলেছে। তাদের কাছে শুনেই ছবি দেখতে ছুটলাম।

মনে ছিলো না, সেদিন ছিলো হাটবার। আশপাশের কয়েক উপজেলার সবচে বড় হাটের দিনে ছবি দেখতে গিয়ে তো সিনেমা হলের রাস্তাই হারিয়ে ফেললাম। শেষ পর্যন্ত ঐদিন আমি সিনেমাটা দেখেছিলাম। বাংলা সিনেমায় মার্শাল আর্ট তার আগে কেউ এনেছিলো কি না আমি মনে করতে পারিনা। তবে যতটুকু মনে পড়ে, সেই ছবিতেই প্রথম এত ব্যাপক আকারে মার্শাল আর্ট ব্যবহার হয়েছিলো।

সেই থেকে তাকে ফলো করা শুরু। তারপর সিনেমা হলে গিয়ে যত পরিচালকের যত ছবি দেখেছি, তার মাঝে শহীদুল ইসলাম খোকনের ছবিই বেশী মনোযোগ দিয়ে দেখা। যতদূর মনে পড়ে খোকন-রুবেল জুটির প্রথম ছবি ‘বিপ্লব’। এই বিপ্লব দিয়েই খোকন বাংলা সিনেমায় নতুন বিপ্লবের সূচনা করেছিলেন। ‘বিপ্লব’ এর সাফল্যের কারণে হুট করে বাংলা সিনেমায় মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার জোয়ার বইছিলো। ঐ সময় কেবল মাত্র মার্শাল আর্ট ভালো জানে এমন অনেকেই সিনেমায় নায়ক হিসেবে আবির্ভুত হয়েছিলো।

পরবর্তিতে তাদের অবশ্য ভয়াবহ পতন হয়। কিন্তু একটা সময় সিনেমায় তারা যে আত্মরক্ষার এই কৌশলটিকে বিনোদনের একটা ক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করে গেছেন তা বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে উল্লেখ করতেই হবে। আর এর প্রধান কারিগর শহীদুল ইসলাম খোকন।

এই নির্মাতা কখনোই অন্য আট-দশটা নির্মাতার মতো সরল পথে হাঁটতে চাননি। প্রায়শই নতুন নতুন ব্যক্তিত্বকে হাজির করেছেন পর্দায়। রুবেলও বোধ হয় তারই আবিষ্কার। রুবেল ছাড়াও ড্যানি সিডাক, আলেকজান্ডার বো’র মতো মার্শাল আর্ট ব্যক্তিত্বরা সিনেমায় এসেছিলেন শহীদুল ইসলাম খোকনের হাত ধরেই। তবে খোকন এর সবচেয়ে বড় আবিষ্কার নিঃসন্দেহে নায়িকা শিমলা। প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’তে অভিনয় করেই যিনি কিনা জয় করেছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে অন্য সব ছবির চেয়ে তার সবচেয়ে বেশী প্রভাব বিস্তারকারী ছবি ছিলো ‘ভণ্ড’। হুমায়ূন ফরিদী, এটিএম শামসুজ্জামান এর যুগলবন্দীর এক চমৎকার সিনেমা ছিলো সেটা। বাংলাদেশের সিনেমায় হাস্যরস বলতেই যেখানে এক প্রকার ভাড়ামি আমরা দেখে এসেছি, ‘ভণ্ড’ ছিলো তার বিরুদ্ধে এক প্রকার চপেটাঘাত। সমাজের প্রতি পদে পদে যে কত ভণ্ডামি আর মিথ্যার ছড়াছড়ি তা তিনি ঐ ছবি দিয়ে কিছুটা দেখিয়েছেন।

শেষ বয়সে এসে (এত দ্রুত সময়ে চলে না গেলে হয়তো এই কথাটা লিখতাম না) অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যখন পরিচালক সমিতির সভাপতি ছিলেন, তখনও তিনি ছিলেন দুর্দান্ত অ্যাক্টিভ। নিজের স্বাতন্ত্র ও বাংলাদেশের সিনেমার স্বার্থের জন্য লড়ে গেছেন সবর্স্ব দিয়ে।

আমৃত্যু যোদ্ধা এই পরিচালক যখন চলে গেলেন না ফেরার দেশে, তখন ভার্চুয়াল মাধ্যমে সত্তর দশক থেকে শুরু করে আশির দশকের শেষ দিকে জন্মানো মানুষেরা তাদের সিনেমা প্রেম আর তাতে শহীদুল ইসলাম খোকনের কথা প্রকাশ করেছেন অনেকটা আবেগেই। তার মৃত্যুতে বাংলাদেশের নিয়মিত সিনেমা নির্মাতারা একজন বড় অভিভাবক যে হারিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: মতামতশহীদুল ইসলাম খোকন
Previous Post

বাংলালিংকে এবার সাকিবের পাশে শিশির

Next Post

বর্ষবরণে মঙ্গল শোভযাত্রার প্রস্তুতি

Next Post

বর্ষবরণে মঙ্গল শোভযাত্রার প্রস্তুতি

কুড়িগ্রামে পানিশূন্য ধরলা নদী, বিপর্যস্ত কৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT