চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নায়িকা নিয়ে দেব-আবির’র যুদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 পূর্বাহ্ন 13, অক্টোবর 2015
in বিনোদন
A A

চারপাশে পূজার গন্ধ ভাসছে আর কাশফুলের ছোয়ায় জানান দিচ্ছে মা আসছে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। পূজাকে ঘিরে এরই মধ্যে আকাশ-বাতাসকে জানান দিয়ে বেড়াচ্ছে মা এসে গেছে।

এপার বাংলার পাশাপাশি প্রতিবছর দূর্গাপূজাকে কেন্দ্র করে টালিগঞ্জে মুক্তি পায় একাধিক ছবি। এবার টালিগঞ্জে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি। তবে এবার পূজাতে সুপারহিট নায়ক দেব ও আরেক সেনসেশন নায়ক আবির’র মধ্যে হবে যুদ্ধ। তাও আবার এক নায়িকা নিয়েই হবে এবারের যুদ্ধটা। কারণ দেবের ছবির বিপরীতে যে নায়িকা অভিনয় করছেন সেই নায়িকাও আবিরের চলচ্চিত্রে অভিনয় করছেন। 

`শুধু তোমার জন্য’ শিরোনামে এবারের পুজোর বিগ বাজেটের ছবি। ছবিতে প্রথমবারের মতো জনপ্রিয় চার তারকা দেব, সোহম, শ্রাবন্তী ও মিমি জুটিবদ্ধ হয়েছেন। প্রেমভিত্তিক ছবি ‘শুধু তোমার জন্য ’ পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক বিরসা দাশগুপ্ত। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এ কে সলিল। পুরো কলকাতায় ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী ১৬ অক্টোবর।

এদিকে পূজায় আবিরের দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। একটি সৃজিত মুখার্জির ছবি ‘রাজকাহিনী’। অপরটি রাজ চক্রবর্তীর ‘কাঠমুন্ডু’। দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত রাজকাহিনী ছবিতে আবির এক সাহসী ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন টালিগঞ্জের অনেক নামি-দামি তারকা। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসানও অভিনয় করেছেন রাজকাহিনীতে। অন্যদিকে কাঠমুন্ডু ঘুরতে যাওয়ার কাহিনী নিয়ে নির্মিত ছবি এটি। ছবিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও মিমি চক্রবর্তী।

একদিকে দেব অন্যদিকে আবির। এবারের পুজোয় টালিপারায় যুদ্ধটা হবে তাদের মধ্যে। তবে বোদ্ধারা বলছেন, প্রতিবছর দেবের অভিনীত ছবি পুজোয় মুক্তি পায় এবং ব্যাপক সফলতার সঙ্গে বক্স দখলে থাকে। তবে আবির কতটা দেবের সঙ্গে পেরে উঠেবে তা দেখার জন্য দর্শকসহ পুরো ইন্ডাস্ট্রি অপেক্ষায় রয়েছে।

Tags: আবিরটালিউডদেব
Previous Post

টাঙ্গাইলে বুধবারের হরতাল প্রত্যাহার

Next Post

গণডাকাতির শিকার গুলিবিদ্ধ ৬ জেলে হাসপাতালে

Next Post

গণডাকাতির শিকার গুলিবিদ্ধ ৬ জেলে হাসপাতালে

গণডাকাতির শিকার গুলিবিদ্ধ ৬ জেলে হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT