চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বের শীর্ষ ফুটবল তারকারা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার গ্রুপপর্বেই বিদায়। অ্যাটলেটিকোর অসাধারণ প্রত্যাবর্তনে নকআউটে আসা। লিভারপুল, আয়াক্সের পর আসরে তৃতীয় দল হিসেবে বায়ার্নের গ্রুপপর্বে সব ম্যাচ জয়ের কীর্তি। উত্তেজনা-উত্তাপ ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে মিলে গেল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় দলগুলোর দেখা।

৩২ থেকে নেমে লড়াইয়ে টিকে এখন ১৬ দল। যারা খেলবে আসরের নকআউট পর্বে। ১৩ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিয়নে বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে পরের পর্বের ড্র। তার আগে দেখে নেয়া যাক কারা কারা থাকল শিরোপা দৌড়ের পথে।

বুধবার রাতে ইয়াং বয়েজের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট হারালেও ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে রেড ডেভিলরা। ৭ পয়েন্টের আটলান্টা তাদের সঙ্গী গ্রুপ রানার্সআপ হয়ে।

মোয়েসে কেনের গোলে মালমোকে হারিয়ে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টদের পাশে ১৫ পয়েন্ট। জেনিতের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা চেলসি ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপে রানার্সআপ।

গ্রুপপর্বে সবকটি ম্যাচে জয়। দারুণ কীর্তি গড়ে ১৮ পয়েন্ট নিয়ে ই-গ্রুপের শীর্ষে বায়ার্ন। বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে আসর থেকে বিদায় করেছে বাভারিয়ানরা। ৮ পয়েন্টের বেনফিকা এই গ্রুপ থেকে নকআউট সঙ্গী বায়ার্নের।

ভলফসবুর্গের বিপক্ষে ৩-১ গোলে জিতে ১১ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন লিল, সেরা ষোলোয় তাদের সঙ্গী সলজবুর্গ, যারা শেষ ম্যাচে ১-০তে হারা সেভিয়াকে। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে।

‘এ’ গ্রুপে সেরা হয়েছে ম্যানসিটি, রানার্সআপ পিএসজি। গ্রুপ ‘বি’ থেকে সেরা লিভারপুলের সঙ্গী হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ‘সি’ গ্রুপে আয়াক্সের সঙ্গী হয়ে নকআউটে এসেছে এফসি পোর্তো। গ্রুপ ‘ডি’ থেকে সেরা রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে ইন্টার মিলান।

এক নজরে সেরা ষোলোয় যারা

গ্রুপ চ্যাম্পিয়ন যারা: ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, লিল।
গ্রুপ রানার্স আপ যারা: পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, ইন্টার মিলান, আটলান্টা, চেলসি, বেনফিকা, সলজবুর্গ।

Tags: ইউরোপা লিগ-২০২১চ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবায়ার্নবার্সাবার্সেলোনাবেনফিকাম্যানইউম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ওমিক্রন প্রতিরোধে ফাইজারের বুস্টার ডোজ কার্যকর

Next Post

নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ২

Next Post
নাটোরে ইউপি চেয়ারম্যান হত্যাচেষ্টার ঘটনায় আটক ২ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগে আটক ২

সড়ক দুর্ঘটনায় আহত সায়ন্তিকা, তার পাশে থাকা গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার কবলে সায়ন্তিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT