চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ধনকুবেরের সৌজন্যে বিনা খরচে চাঁদে যাওয়ার সুযোগ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:12 অপরাহ্ন 03, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজ্ঞানী হাস্যোজ্জ্বল মুখের ছবি, চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রথম পর্যটক হিসেবে চাঁদ ভ্রমণে যাচ্ছেন জাপানি ধনকুবের ইউসাকু মাইজাওয়া- এই সংবাদ এখন আর নতুন নয়। তবে সফর সঙ্গী চেয়ে তিনি আরেক নতুনের জন্ম দিয়েছেন। নিজের ভ্রমণে সাথে নিতে চান আরও ৮ ব্যক্তিকে। যাদের পুরো খরচই বহন করবেন মাইজাওয়া নিজেই।

২০২৩ সালে চাঁদে ভ্রমণের জন্য এরই মধ্যে রকেট বুকিং দিয়েছেন ইউসাকু মাইজাওয়া। এই মিশনের নামকরণ করা হয়েছে ‘ডিয়ারমুন’।

তিনি বলেছেন, আমি চাই সব ব্যাকগ্রাউন্ডের লোক আমার সঙ্গে যুক্ত হোক।

আগ্রহীদের রেজিস্ট্রেশনের জন্য একটি লিংকও শেয়ার করে https://dearmoon.earth মাইজাওয়া বলেন, ‘এ ভ্রমণে কাউকে এক পয়সাও গুনতে হবে না। সমস্ত খরচ তিনি নিজেই বহন করবেন। আমি সমস্ত আসন কিনে নিয়েছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ হবে।’

তবে এ জন্য আবেদনকারীর জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি। শর্তগুলো যদিও তেমন কঠিন কিছু নয়। যেমন- আগ্রহীদের শক্ত মনোবল, প্রবল আগ্রহ-উৎসাহ এবং আন্তরিকতা থাকতে হবে। বিশ্বের শান্তিকামী মানুষ হতে হবে।

হতে হবে মানুষের কল্যাণকামী, সমাজের কোনো না কোনো ক্ষেত্রে অবদানকারী, পারস্পরিক সহযোগিতায় আগ্রহী, উদার এবং ভ্রমণের সময় অন্যদের আসন গ্রহণের সুযোগদানের মনোভাব। সেই সঙ্গে তাদেরকে হতে হবে শিল্পানুরাগী।

মাইজাওয়ার মতে, ‘আপনি যদি মনে করেন আপনার মধ্যে শিল্পসত্তা আছে, তবে আপনি একজন শিল্পী’।

এর আগে ইউসাকু মাইজাওয়া তার সঙ্গে চাঁদে ভ্রমণে যাওয়ার জন্য একজন ভালোবাসার মানুষের খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। তবে শেষে সে ভ্রমণ সম্পন্ন করা যায়নি। হয়তো তিনি যোগ্য ভালোবাসার মানুষ খুঁজে পাননি।

জাপানে অনলাইন ফ্যাশন রিটেইলার হিসেবে শীর্ষস্থান দখল করেছে জজো। ফোর্বসের হিসাব অনুযায়ী, দেশটির ১৮তম ধনী ব্যক্তি মাইজাওয়া। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলার।

৪৪ বছর বয়সী এই শতকোটিপতি নিজের ফ্যাশন রিটেইলার ‘জজো’ সফটব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছিলেন।

Tags: জাপান
Previous Post

৮২ কোটি টাকায় চার্চিলের আঁকা ছবি বিক্রি করলেন জোলি

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ

Next Post
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ

রোনালদো ফুটবল মাঠে দর্শকদের দিকে ইশারা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো? এ আর নতুন কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT