চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দৃশ্যেই খরচ পাঁচ লাখ টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 09, অক্টোবর 2018
in বিনোদন
A A

থরে থরে সাজানো ফুল ও রঙিন কাপড়ে তৈরি রাজনৈতিক মঞ্চ। আশাপাশে সাঁটানো রাজনৈতিক নেতার পোস্টার ও ফেস্টুনে। মূল মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন আসলাম ভাই ওরফে অমিত হাসান। তিনি রাজনৈতিক দল নাগরিক পার্টির নির্বাচিত নেতা।

মঞ্চে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বক্তৃতা দিচ্ছেন অমিত হাসান। আঙুল উঁচু করে বলছেন, সমাজ থেকে আমি মাদক নির্মূল করতে চাই। অবহেলিত শিশুদের জন্য আমি রাতে ঘুমাতে পারি না! মেডিসিন নিয়ে ঘুমাতে যাই। নইলে চিন্তায় ঘুম আসে না। সবসময় সমাজের মানুষ ও কোমলমতি শিশুদের জন্য আমার মন কাঁদে।

নেতার মুখ থেকে এমন বক্তব্য শুনে করতালি দিচ্ছেন উপস্থিত হাজারও জনতা। গতকাল এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে এমন দৃশ্য চোখে পড়ে, আর তখন সামনে ছিল উৎসুক হাজার মানুষের ভীড়। প্রথম দর্শনে যে কেউ মনে করবে, এফডিসিতে বোধহয় রাজনৈতিক সমাবেশ করছে দেশের বড় কোনো রাজনৈতিক দল।

সব সংশয় কেটে গেল নির্মাতা শাহীন সুমনকে দেখে। কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতেই হেসে বললেন, ‘একটু প্রেম দরকার’ ছবির একটি দৃশ্য এটি। চোখে দেখেই কেউ বিশ্বাস করতে পারছেন না, তাহলে সিনেমার পর্দায় কতটা জীবন্ত হবে একবার ভাবেন তো!’

শুটিংয়ে হাজার মানুষের উপস্থিতি

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা বলেন, দৃশ্যে দেখা যাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন অমিত হাসান। সমাবেশে ঢুকে তার মাথায় ইট মেরে ফাটিয়ে রক্তাক্ত করেন শাকিব খান! আর এই সমাবেশে হাজির করেছি প্রায় একহাজার মানুষ! এই ছবির সবচেয়ে ব্যয়বহুল দৃশ্য এটি। দর্শক যেন জীবন্ত মনে করেন, সেজন্য এই অ্যারেঞ্জমেন্ট।

নির্মাতা শাহীন সুমন আরও বলেন, এই এক দৃশ্যের জন্য খরচ করছি পাঁচ লাখ টাকা। একটা দৃশ্যের জন্য এতটাকা আমাদের দেশের ছবির জন্য খরচ হয়েছে বলে জানা নেই। একহাজার মানুষকেই দুপুরে খাওয়া, সবাইকে কিছু কিছু পারিশ্রমিক দিতে হয়েছে। ছবির বাজেট আড়াই কোটি টাকার মতো। সেজন্য যেখানে যা প্রয়োজন ব্যবহার করছি।

ঢাকাই ছবির ড্যাসিং এই নির্মাতা বলেন, বাজেট না থাকলে ৫০ জন মানুষ ডেকে এনে শুটিং করতে হতো। আগে কয়েকটি ছবিতে এমন দৃশ্য থাকলে তাই করতে হয়েছে। তবে এবার ব্যতিক্রম। এক দৃশ্যে পাঁচলাখ টাকা ব্যয় করছি কারণ এটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। একদিনেই শুটিং।

‘একটু প্রেম দরকার’ নাম বিষয়ে পরিচালক শাহীন সুমন বলেন, এটি দেশ প্রেমের ছবি। দেশের জন্য আমাদের একটু প্রেম তো দরকারই। তবে দেশ প্রেমের পাশাপাশি রাজনীতি, প্রেম-ভালোবাসা সবকিছুই থাকবে। আমি চেষ্টা করছি একটি অত্যাধুনিক সিনেমা করতে। দেখিয়ে দিতে চাই, বাজেট ভালো পেলে আমরাও পারি!

‘একটু প্রেম দরকার’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, কমল পাটেকার, শিবাশানু প্রমুখ। গেল ২৫ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং হয়েছে। বর্তমানে টানা শুটিং চলছে। এর আগে ছবির দুটি গানে শুটিং থাইল্যান্ডে শেষ হয়েছে বলে জানান নির্মাতা শাহীন সুমন।

Tags: অমিত হাসানএফডিসিলিড বিনোদনশাকিব খানশাহীন সুমন
Previous Post

সাকিবের আঙুলে অস্ত্রোপচার নাও লাগতে পারে

Next Post

‘খালেদা জিয়ার ফিজিওথেরাপি আজ, স্বাস্থ্য পরীক্ষা বুধবার’

Next Post
খালেদা জিয়া-জামিন

‘খালেদা জিয়ার ফিজিওথেরাপি আজ, স্বাস্থ্য পরীক্ষা বুধবার’

ঢাবি-ব্যবসায় শিক্ষা-সম্মেলন

‘দেশের ব্যবসায় ও অর্থনীতিতে নিজস্ব দিকনির্দেশনা প্রয়োজন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT