চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঢিলে দুই পাখি মারতে চায় চেলসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বাজে পারফরম্যান্সের সঙ্গে সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৬-০ গোলে হার। সবমিলিয়ে চরম উদ্বেগে চেলসি মালিক রোমান আব্রাহামোভিচ। এই অবস্থায় রুশ ধনকুবেরের সবচেয়ে বড় চিন্তা, বর্তমান কোচ মাউরিসিও সারির উত্তরসূরি নিয়ে।

সবশেষ চার ম্যাচের তিনটিতেই হার। সিটিজেনদের কাছে ৬ গোল হজমের আগে এফএ কাপের ম্যাচে লিগ টেবিলের ১১তম স্থানে থাকা বোর্নমাউথের কাছে ৪-০তে হার। তার আগে নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের কাছে হারে ২-০তে। শনিবার লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। তারপরই আবার এফএ কাপে লড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। সবমিলিয়ে চিকন সুতোয় ঝুলে ইতালিয়ান কোচের চাকরি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর আরেক ইতালিয়ান কোচ অ্যান্থনিও কন্তেকে ছাঁটাই করে সারিকে নিয়োগ দেয় চেলসি। চলতি মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত সবকিছু বেশ ভালোই চলছিল। চেলসিও দাপটের সঙ্গে শীর্ষ চারে জায়গা দখল করেছিল। কিন্তু সাম্প্রতিক ছন্দপতনের পর তাদের হটিয়ে সেরা চারে উঠে এসেছে হোসে মরিনহোর আমলে ধুঁকতে থাকা ম্যানইউ। ওলে গানার সোলশেয়ারের অধীনে আবার যারা উড়ছে।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই না করার আশঙ্কা দেখা দিতেই নতুন কোচ খোঁজা শুরু করেছেন আব্রাহামোভিচ।

চেলসির দুরাবস্থা ‍শুরু হতেই দুজনকে নিয়ে ব্রিটিশ মিডিয়ায় খবর হয়। সেখানে বলা হয়, অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে ও চেলসির কিংবদন্তি তুল্য সাবেক তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কেউ একজন হচ্ছেন ব্লুজদের পরবর্তী কোচ।

কিন্ত নতুন খবর, সারির জায়গায় আব্রাহামোভিচের প্রথম পছন্দ জিনেদিন জিদান। শেষ পর্যন্ত সারি নিজের জায়গা ধরে না রাখতে পারলে ফরাসি লিজেন্ডকেই স্ট্যামফোর্ড ব্রিজে আনার সর্বোচ্চ চেষ্টা চালাবেন রাশিয়ান মালিক।

গত বছরের মে থেকেই কাজের বাইরে জিদান। রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর আচমকাই পদত্যাগের ঘোষণা দেন জিজু।

রিয়ালের চাকরি ছাড়ার পর জিদানকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ম্যানইউর প্রসঙ্গ টেনে। কিন্তু মরিনহো চাকরিচ্যুত হওয়ার পর প্রথমে সোলশেয়ারকে অস্থায়ীভাবে নিয়োগ দেয় ম্যানইউ। দিন চারেক আগে এই নওরোজিয়ানকেই স্থায়ী কোচ করেছে ইংলিশ জায়ান্ট ক্লাব। ফলে জিদানকে পাওয়ার একটি মোক্ষম সুযোগ পেয়ে গেছে চেলসি।

জিদানকে দলে নিয়ে আরও একটি লাভ করতে চায় চেলসি। ফরাসি কিংবদন্তিকে দিয়ে এডেন হ্যাজার্ডকে আটকাতে চায় তারা। আসন্ন গ্রীষ্মে বেলজিয়ান তারকা আবার যেতে চান রিয়াল মাদ্রিদে।

হ্যাজার্ডের শৈশবের আইডল জিদান। দূরে থাকলেও দুজনের সম্পর্কটা বেশ ভালো। জিদানের স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া আটকে দিতে পারে হ্যাজার্ডের স্প্যানিশ যাত্রা।

Tags: চেলসিজিদানলিড স্পোর্টসহ্যাজার্ড
Previous Post

নিউমার্কেটের অবকাঠামো পরিবর্তন হবে না: হাইকোর্ট

Next Post

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Next Post

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সম্পর্কের সন্ধানে নেমেছেন ইরানী বিশ্বাস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT