চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক টাকায় এক কাপ চা’র ক্ষুদে উদ্যোগে সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 20, নভেম্বর 2017
in মাল্টিমিডিয়া
A A
এক টাকায় এক কাপ চা'র ক্ষুদে উদ্যোগের সফল উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রজব ব্যাপারী লালন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওপাড়া গ্রামের সোবাহান ব্যাপারীর ছেলে রজব ব্যাপারী লালন। গ্রামের মোড়ে পাঁচশ টাকা দিয়ে একটা ফ্ল্যাক্স কিনে শুরু করেন চায়ের দোকান। প্রতিকাপ চা ৫০ পয়সা। সাথে ৫০ পয়সায় মেলে এক খিলি পান। শুরুটা আজ থেকে প্রায় ২৪ বছর আগে।  প্রথম দুই বছর ৫০ পয়সা করেই চা-পান বিক্রি করেন তিনি। তারপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে কুলাতে না পেরে এক টাকা করেই বিক্রি করা শুরু করেন প্রতিকাপ চা। পানের মূল্যও এক টাকা। তার এই এক টাকার ব্যবসা চলছে এখনও। বাংলাদেশের আর কোথাও এক টাকায় মিলবে না চা অথবা পান। লালনের নাম ছড়িয়ে পড়েছে এলাকা থেকে সারাদেশে। যে গ্রামে লালনের দোকান সেই গ্রামের নাম হয়েছে ‘এক টাকার মোড়’। সারাদিনই ভিড় জমে থাকে দোকানে।

দিনে ১০০০ থেকে ১২০০ কাপ চা বিক্রি হয়। পাশাপাশি পানও বিক্রি হয় প্রায় হাজার খিলি।
এলাকাবাসী সাফা কারী মিয়া জানান, লালনের বাবার কিছুই ছিলো না। এই চায়ের দোকান দিয়েই সংগ্রাম করে টিকে আছে লালন।

এক টাকায় চা পাওয়া যায় এমনটা বিশ্বাস করতে না পেরে রাজশাহী থেকে আসা সুজন জানান, তার বন্ধুর কাছে শুনেছেন এক টাকায় চা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করেননি। তাই বাজি ধরে দেখতে এসেছেন। এসে দেখেন ঘটনা সত্য। চায়ের স্বাদও ভালো।

এরই ভেতর অন্য এক বিরাট সাফল্যের বীজ বুনেছিলেন লালন। এক টাকা কাপ চা বিক্রি করেই স্ত্রীকে শিক্ষিত করছেন উচ্চশিক্ষায়। লালনের স্ত্রী সুবর্ণা আক্তার সীমা বিয়ের সময় উচ্চমাধ্যমিকে পড়তেন। স্বামীর সহযোগিতায় তিনি এনএস সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করে এখন স্নাতকোত্তর পড়ছেন। চ্যানেল আই এর ভাগ্যলক্ষী অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন জানান সুবর্ণা।

সুবর্ণা বলেন, ‘আমার স্বামী অনেক কষ্ট করে আমার পড়াশোনার খরচ যুগিয়েছেন। শত অভাবেও তিনি তার এক টাকায় এককাপ চা বিক্রির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি। আমার ইচ্ছা, পড়াশোনা শেষে প্রধানমন্ত্রী যদি আমাকে একটা চাকরি দেন।’

দেখুন ভিডিওতে:

Tags: ক্ষুদে উদ্যোক্তা
Previous Post

সংকটে ‘তুরিনের বুড়ি’

Next Post

ঢাকায় ‘গুগল ডেভলপার ডেভফেস্ট ২০১৭’ অনুষ্ঠিত

Next Post
বাংলাদেশের ডেভফেস্ট ২০১৭ এর অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় 'গুগল ডেভলপার ডেভফেস্ট ২০১৭' অনুষ্ঠিত

হাসপাতালে মৃত ব্যক্তির লাশ জিম্মি করা যাবে না: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT