চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ক্যাচে আগুন লাগিয়ে দিয়েছেন স্টোকস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 31, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সংবাদ সম্মেলন থেকে শুরু করে মাঠে-ময়দানে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সব জায়গায় বিরতিহীনভাবে একই প্রসঙ্গে বাজছে। সাউথ আফ্রিকা ম্যাচে কি অসাধারণ ক্যাচটাই না নিলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস!

উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ইংলিশদের ৩১১ রানের জবাবে ব্যাট করছিল সাউথ আফ্রিকা। একে একে গুরুত্বপূর্ণ সব ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় সহজ জয়ের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু গলার কাঁটা হয়ে আটকে ছিলেন আন্দিলে ফেলুকোয়ও।

সেসময় ৩৫তম ওভারে বল করার দায়িত্ব পেলেন আদিল রশিদ। স্ট্রাইকে ফেলুকোয়ও। প্রথম বলটাই সপাটে করলেন সুইপ। মিড উইকেটে তখন ফিল্ডিয়ে ছিলেন স্টোকস। বল বাতাসে ভাসতে দেখে একটু সামনেই চলে এসেছিলেন। এসেই বুঝলেন ভুল করেছেন! সেই ভুল শোধরাতে দিলেন লম্বা এক লাফ। লাফ শেষে যখন মাটিতে পড়লেন, ডান মুঠোয় তখন আটকে আছে বল!

স্টোকসের সেই ক্যাচের পরপরই শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। এটি সর্বকালের সেরা ক্যাচগুলোর একটি কিনা সেটি নিয়েও চলছে বিতর্ক। ২০১৫ বিশ্বকাপে এমনই একটি ক্যাচ নিয়েছিলেন স্টোকস। সেটি ছাপিয়ে এখনকার ক্যাচটি নিয়েই যত সরগরম আলোচনা।

ধারাভাষ্যকক্ষ থেকে যেমন ইংলিশদের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেই দিলেন, ‘মোটেও না! মোটেও না! এমনটা তুমি মোটেও করতে পারো না বেন স্টোকস। এটা অসাধারণ। সর্বকালের সেরা ক্যাচগুলোর একটি।’ আরেক ইংলিশ সাবেক গ্রায়েম সোয়ানও বলছেন, তার চোখে এটিই সেরা ক্যাচ!

যিনি ক্যাচ নিয়েছেন সেই স্টোকস কী বলছেন, ‘আমি আসলে ভুল জায়গায় চলে এসেছিলাম। সহজভাবে ধরতে না গিয়ে কঠিনভাবে চেষ্টা করেছি। আমি যদি আগের জায়গায় দাঁড়িয়ে থাকতাম তাহলে এটা আমার জন্য নিয়মিত ক্যাচ।’

সবাই যখন এই ক্যাচকে বলছেন সেরা, স্টোকস তখন এগিয়ে রাখলেন ২০১৫ সালের ক্যাচকেই, ‘আপনারা বলছেন এই ক্যাচটা ২০১৫ সালের থেকে সেরা? না। ওই ক্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই মর্যাদা অন্য সবার থেকে এগিয়ে!’

দুর্দান্ত ক্যাচের দিনে ব্যাটে-বলেও সেরা দিয়েছেন স্টোকস। ইনিংস সর্বোচ্চ ৮৯ রানের পাশাপাশি ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

Tags: ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বেন স্টোকসলিড স্পোর্টস
Previous Post

ঈদে সিএমভি’র ব্যানারে ১০ নাটক

Next Post

সালমার ‘প্রেমের ভূত’-এ আশফাক-লিয়ানা

Next Post

সালমার 'প্রেমের ভূত'-এ আশফাক-লিয়ানা

ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগে ট্রেনের শিডিউল বিপর্যয়: রেলমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT