চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ড সাউথ আফ্রিকার

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:09 পূর্বাহ্ন 25, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

আজকের ম্যাচ সহ এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দুইবার এক ইনিংসে তিনজন ব্যাটসম্যানের সেঞ্চুরির কোটা পূরণ করলো সাউথ আফ্রিকা। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো সাউথ আফ্রিকা দলের খেলোয়াড়রা এ নৈপূণ্য দেখালো।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার তিন ব্যাটসম্যান এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এখন পর্যন্ত ভারতের বিপক্ষে এক ইনিংসে এক বার তিন সেঞ্চুরি ও এক ইনিংসে ২০ বার দুটি সেঞ্চুরি করেছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে সাউথ আফ্রিকার উইকেট কিপার কুইন্টন ডি কক, মিডল অর্ডার ফাফ ডু প্লেসিস ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করেন।

এদের মধ্যে প্রলংয়কারি ইনিংসটি খেলেন ক্যাপ্টেন এবি। তার ৬১ বলে ১১টি ছয় ও ৩টি চারে গড়া ১১৯ রানের ইনিংসে ভারতের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় বোলারদের। মাত্র ৩৪ বলে তুলে নিয়েছেন ৫০ রান, ৫৭ বলে করেছেন সেঞ্চুরি, আর ৬১ বলে ধোনীর হাতে ধরা পড়ার আগে মাঠ ছেড়েছেন ১১৯ রান করে। এরমাঝেই এক বছরে সবচেয়ে বেশী ‘ছক্কা’ মারার রেকর্ডটি তুলে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এ বছর এখন পর্যন্ত মাত্র ১৮টি ইনিংসে তিনি ৫৮টি ‘ছক্কা’ হাঁকিয়েছেন।

এবি’র আগে মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। তিনি ১৭ টি চার ও একটি ছক্কায় এ রান তুলেন। এরপরই ফাফ ডু প্লেসিস ১১৫ বলে ৬টি ছক্কা ও ৯টি চারের করেন ১৩৩ রান।

এর আগে জোহানেসবার্গে এ বছরের জানুয়ারীর ১৮ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।

হাশিম আমলা ১৪২ বলে ১৪টি চারে করেন ১৫৩ রান করে অপরাজিত থাকেন। লিরে রুসো ১১৫ বলে ১১টি চারে করেন ১২৮ রান। আর ড্যাশিং এবি ডি ভিলিয়ার্স মাত্র ৪৪ বলে ১৬টি ছক্কা ও ৯টি চারে করেন ১৪৯ রান।

Tags: ভারত-সাউথ আফ্রিকা ক্রিকেট
Previous Post

বিবাহবার্ষিকীতে শাহরুখ-গৌরীর কিছু অদেখা ছবি

Next Post

বিশ্বের সবচেয়ে দামী বিস্কুট

Next Post

বিশ্বের সবচেয়ে দামী বিস্কুট

সংসদকে নাট্যশালা বলাকে ধৃষ্টতা বলছেন মন্ত্রী-এমপিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT