চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আড্ডায় তাহসান-মিথিলা, পজিটিভিটির জয়গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 16, মে 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সংবাদ উপস্থাপিকা ও সাংবাদিকের ভিডিও কল সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের চার বছর পর এক আড্ডায় মুখোমুখি হলেন তাহসান ও মিথিলা। ভক্তদের দিলেন ইতিবাচক বার্তা।

শনিবার রাতে সাবেক এই তারকা দম্পতি ইভ্যালি আয়োজিত ‘স্যাটারডে নাইট সারপ্রাইজ’ শিরোনামের একটি ফেসবুক লাইভ শোতে হাজির হয়েছেন। বিশেষ এই শো সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।

শোয়ের শুরুতে দু’জনেই অংশ নেন মজার গেম শোতে। যেখানে স্কোরে তাহসান প্রথমে এগিয়ে থাকলেও শেষে ফলাফল প্রায় সমান হয়। দুজনেই তাদের পাওয়া দামি পুরস্কারগুলো লাইভ শোয়ের কমেন্ট বক্স থেকে বাছাই করা সেরা মন্তব্যকারীদের দিয়ে দিয়েছেন।

লাইভ শোতে মিথিলা বলেন, ‘আমরা এখানে এসেছি ইতিবাচক বার্তা শেয়ার করতে। আমরা ভালো কথা বলার চেষ্টা করবো এবং ইতিবাচকতা ছড়ানোর চেষ্টা করবো। কারণ, সবাই মিলে আমাদের ভালো থাকতে হবে।’

তাহসান বলেন, ‘যখন আমি সারপ্রাইজের স্ট্যাটাসটি দিলাম এবং মিথিলা উত্তর দিল, তখন চারিদিক থেকে অনেক কমেন্ট আসলো। আমি ভাগ্যবান যে আমার পেজে অনেক ভালো কমেন্ট আসে। কিন্তু তার মাঝেও প্রতি স্ট্যাটাসেই ওকে নিয়ে কিছু নেতিবাচক কমেন্ট থাকবেই। কিছু মানুষ আছেন, যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়াতে ভালোবাসেন। পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমার বিচ্ছেদ হয়েছে। আমরা কাজ করছি না একসাথে সঙ্গত কারণে। কিন্তু এখনও প্রতিনিয়ত আমার পোস্টে তাকে কটাক্ষ করা হয়ে এবং তার পোস্টেও আমাকে নিয়ে কমেন্ট করা হয়। এই কাজগুলো কারা করেন এবং কেন করেন, তা নিয়ে আমরা কথা বলিনা বলে এগুলো বেড়ে যাচ্ছে। এমন একটা পর্যায়ে চলে গেছে যে চঞ্চল চৌধুরী মায়ের সঙ্গে ছবি দিয়েছেন, সেখানেও নেতিবাচকতার ছড়াছড়ি। এটা শুধু আমার, মিথিলার বা চঞ্চল চৌধুরীর বেলায় না, যে কোনো পেজেই কিছু মানুষ কটু কথা বলছে। এটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে।’

এই প্রসঙ্গে তাহসান আরও বলেন, ‘আমরা যারা পাবলিক ফিগার, তারা যদি এটা নিয়ে কথা না বলি তাহলে পরবর্তী প্রজন্ম বুঝবে না যে কাউকে কটু কথা বলা বা গালিগালাজ করার মাঝে কোনো বীরত্ব নেই। এতে অসভ্যতা প্রকাশ পায়। তার পারিবারিক শিক্ষা যে কতটা কদর্য তা প্রকাশ পায়। আমার মনে হয়েছে আমাদের এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। আমাদের মানুষ একসঙ্গে দেখার প্রত্যাশা করবে না, আমরা দুজন আজ লাইভে এসেছি বলেই কিন্তু অনেক মানুষ লাইভটি দেখবেন। আমরা দুজনে আলাদা হয়ে গেছি। কিন্তু আমরা দুজনেই সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি। একে অপরকে কটু বাক্য না বলে, অপমান না করে শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এটা থেকেই যেন পরবর্তী প্রজন্ম শিখতে পারে।’

তাহসান ও মিথিলা দুজনেই জানিয়েছেন, প্রথমে এই শোতে একসঙ্গে অংশ নিতে চাননি তারা। কিন্তু পরে চিন্তা করেছেন, ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়ার এটাই সুযোগ।

২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানের তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা।

Tags: তাহসান খাননাভিদ মাহবুবরাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদন
Previous Post

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

Next Post

শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রীদের ভিড়

Next Post
শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রীদের ভিড়, ট্রাক ও যানবাহন পারাপার।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রীদের ভিড়

চ্যানেল আই অনলাইন সংবাদে ফাহাদ ফাসিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহুবলীর পথে হাঁটতে যাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্প'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT