চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সিম ব্যাংকের এমডিকে গুলি: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চায় এবিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 অপরাহ্ন 30, মে 2020
in বাংলাদেশ
A A
অ্যাবিবি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের লোগো, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়াকে গুলি ও আটকে রেখে নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবিবি বলেছে, এ ধরনের অনভিপ্রেত ঘটনা দেশে ও বিদেশে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, ব্যাংক খাতে সুষ্ঠু ও পেশাদার কাজের পরিবেশ বজায় রাখার স্বার্থে এবিবি যেকোন বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট সব মহলের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে।

এতে আরও বলা হয়, ‘গত ২৬ মে বিভিন্ন গণমাধ্যমে এক্সিম ব্যাংকের এমডিকে গুলি ও নির্যাতনের ঘটনায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনায় এবিবি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে এই অভিযোগের পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রত্যাশা করছে।

অভিযোগে উল্লেখিত এ ধরনের অনভিপ্রেত ঘটনা ব্যাংকারদের তথা সামগ্রিকভাবে দেশে ও বিদেশে সংশ্লিষ্ট সকলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই এবিবি মনে করে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এক্সিম ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকটির এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের দুই পরিচালক।

এই দুই কর্মকর্তাকে বনানীর একটি বাসায় জোর করে আটক রেখে নির্যাতন করেন এবং সাদা কাগজে সই নেন বলেও সংবাদ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এক্সিম ব্যাংকের পক্ষ থেকে গুলশান থানায় মামলা করা হয়। এতে আসামি করা হয়েছে জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে।

এই মামলার পর ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে অভিযুক্ত দুই ভাই থাইল্যান্ড চলে যান।

Tags: এক্সিম ব্যাংকএবিবি
Previous Post

বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ

Next Post

২৪ ঘণ্টায় শুধু ব্রাজিলেই আক্রান্ত ৩০ হাজার

Next Post

২৪ ঘণ্টায় শুধু ব্রাজিলেই আক্রান্ত ৩০ হাজার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে স্পেসএক্সের নতুন ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT