চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্সট্র্যাকশন’র মতো অ্যাকশনের সুযোগ আগে পাইনি: রণদীপ হুদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 20, এপ্রিল 2020
in বিনোদন
A A
রণদীপ হুদা একটি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা রণদীপ হুদা জানিয়েছেন ‘এক্সট্র্যাকশন’ ছবিতে তার চরিত্রটি একেবারেই ভিন্ন ধরনের। কোনো হিন্দি ছবিতে এধরনের কাজের সুযোগ হয়নি আগে। নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে তার।

ছবিতে রণদীপ হুদার চরিত্রের নাম সাজু। কিছুদিন আগে প্রকাশিত ট্রেলারে রণদীপ হুদা ও ক্রিস হেমসওর্থের ছুরি নিয়ে লড়াই করার একটি দারুণ অ্যাকশন দৃশ্য দেখা গেছে।

রণদীপ হুদা জানান, অ্যাকশন ছবিতে কাজের অভিজ্ঞতা তার ভাল লেগেছে। ভবিষ্যতেও এধরনের আন্তর্জাতিক ছবিতে কাজ পেলে তিনি করতে আগ্রহী।

রণদীপ বলেন, ‘চিত্রনাট্যে এই চরিত্রটিকে রেকিং বল বলা হয়েছে। আমার চরিত্রটি ছবিতে ক্রিস হেমসওর্থ এবং অন্য চরিত্রগুলোর মাঝে সংযোগ স্থাপন করে।’

ছবিতে গাড়ি চালাতে হয়েছে রণদীপ হুদাকে। অস্ত্রও চালাতে হয়েছে। করতে হয়েছে হাতাহাতির লড়াই। প্রথমে কঠিন মনে হলেও পরে এই চরিত্রে ঢুকে গিয়েছিলেন রণদীপ।

ক্রিস হেমসওয়ার্থের এই সিনেমার নাম প্রথমে ছিল ‘ঢাকা’। পরে নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি।

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। চলে একের পর এক অভিযান।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ এবং রণদীপ হুদা ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

Tags: এক্সট্র্যাকশনক্রিস হেমসওর্থরণদীপ হুদালিড বিনোদন
Previous Post

নাটোরে সর্দি-কাশি-জ্বরে ভ্যান চালকের মৃত্যু, সন্দেহ করোনাভাইরাস

Next Post

ইটালিতে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে অবৈধ অভিবাসীদের

Next Post
রোমের কলোসিয়াম দর্শনরত পর্যটকরা মুখোশ পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে অবৈধ অভিবাসীদের

করোনাভাইরাস লকডাউন সচেতনতা বার্তা, নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মানুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লকডাউন মানা কতটা জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT