চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ ভবনের সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
2:11 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
জাতিসংঘ ভবনের সামনে বিভিন্ন দেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিউইয়র্কের জাতিসংঘ ভবনের সামনে স্থাপিত শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত প্রবাসী বাঙালি সেখানে উপস্থিত হন।

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ এই শহীদ বেদী স্থাপন করে। এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে শত কণ্ঠ মিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য প্রবাসীরা যেন নিজ দেশ বাংলাদেশে ফিরে যান।

ততক্ষণে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। আয়োজকরা বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে নিউইয়র্ক সময় শনিবার দুপুর ১টায় কর্মসূচি শুরু করে।

আয়োজকদের পক্ষে আব্দুর রহিম বাদশা বলেন: একুশে ফেব্রুয়ারি আমাদের সকল অর্জনের প্রথম ধাপ। এর ধারাবাহিতকতায় আমরা পেয়েছিলাম স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। প্রবাসীদের জাতীয়তাবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ক্ষুদ্র প্রয়াস।

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল বলেন: একুশের চেতনায় বলীয়ান হয়ে আমরা বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

তিনি বলেন: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে, তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে জাতিসংঘ ভবনের সামনে যেন এক মিনি বাংলাদেশ ফুটে উঠে।

এছাড়া জ্যামাইকাবাসীর উদ্যোগে স্টার কাবাব অডিটরিয়ামে ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব বয়সী মানুষ। অবশ্য সন্ধ্যার পর থেকেই বিভিন্ন শিল্পীর পরিবেশনায় ছিল দেশাত্মবোধক গান। ছিল কবিতা আবৃত্তি।

Tags: একুশে ফেব্রুয়ারিনিউইয়র্ক
Previous Post

বিশ্বকাপে চোখ রেখে টি-টুয়েন্টিতে নবীন ঝালাইয়ে ভারত

Next Post

যুক্তরাষ্ট্রে অল্পের জন্য প্রাণে বাঁচলেন উড়োজাহাজের ২৪১ আরোহী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অল্পের জন্য প্রাণে বাঁচলেন উড়োজাহাজের ২৪১ আরোহী

নিরাপত্তা চেকপোস্টের প্রবেশদ্বার, বাংলাদেশে একটি সরকারি অফিসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজ ছাত্রীকে জিম্মি করে শ্লীলতাহানি ও ভিডিও ধারণে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT