চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তায় নজর বেশি

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
2:05 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। গতবার ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এবার মেলার নিরাপত্তা ব্যবস্থার দিকে বেশি মনোযোগ মেলার আয়োজক বাংলা একাডেমির। সম্মিলিতভাবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন একডেমির সচিব। 

৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে এবারের অমর একুশে গ্রন্থমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। তাই কর্মব্যস্ত পুরো এলাকা। চলছে দিন-রাত কাজ। তবে সকল কাজই শেষ করার কথা ছিলো ২৭ জানুয়ারীর মধ্যে। এখন যারা কাজ করছেন তারা বললেন বই মেলা শুরুর আগেই তারা শেষ করবেন তাদের সকল কাজ।

গতবছর ২৬ ফেব্রুয়ারী মেলা থেকে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে জঙ্গিদের চাপাতির আঘাতে নিহত হন মুক্তমনার ব্লগের প্রতিষ্ঠানা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিত রায়। গুরুতর আহত হন তার স্ত্রী বিজ্ঞানমনস্ক লেখক রাফিদা আহমেদ বন্যা। প্রশ্ন ওঠে মেলার নিরাপত্তা নিয়ে। এবার সেদিকেই বেশি মনোযোগ মেলা কর্তৃপক্ষের।  

বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তারা ওয়াচ টাওয়ার করেছে এবং র‌্যাব থেকেও ওয়াচ টাওয়ার করা হয়েছে। এবং মেলার উভয় প্রান্তে পুলিশের ক্যাম্প ও র‌্যাবের ক্যাম্প তৈরি করা হবে। 

এবার বাংলা একাডেমিতে থাকছে ৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে ৪টি গেইট। যার মধ্যে একটি ৫০ ফুটের। মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা গুচ্ছ আকারে এবারের মেলাটিকে সাজিয়েছি। যেন প্রতিটি স্টলে দুটি করে গেট থাকে। 

বই মেলায় বিভিন্ন কর্ণারের পাশাপাশি থাকছে শিশু সাহিত্যিক কর্ণার। আর থাকছে ৬’শ ৫১টি স্টল। প্রতিবারের মতো এবারো প্রতিদিন বিকেলে বইমেলা থেকে বই এর আলোচনা অনুষ্ঠান ‘আইএফআইসি-চ্যানেল আই বইমেলা সরাসরি’ সম্প্রচার করবে চ্যানেল আই। আর মেলার প্রতিদিনের ঘটনা ও প্রকাশনা নিয়ে বুলেটিন বের করবে পাক্ষিক আনন্দ আলো। 

Tags: বইমেলা
Previous Post

না থেকেও ছিলেন ট্রাম্প

Next Post

একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তায় নজর বেশি

Next Post

৩১ জানুয়ারি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা

৩১ জানুয়ারি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT