চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরে সাকার দেশে থাকার প্রমাণ দিলো রাষ্ট্রপক্ষ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
6:53 পূর্বাহ্ন 08, জুলাই 2015
in অন্যান্য, অপরাধ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরে দেশে থাকার প্রমাণ হিসেবে ওই সময়ের দৈনিক পাকিস্তান সংবাদের মূল কপি প্রধান বিচারপতিসহ ৪ বিচারপতিকে দেখিয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেছেন, নথিবদ্ধ থাকা সংবাদই প্রমাণ করে অপরাধের সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন।

মঙ্গলবার এ মামলায় শুনানি শেষে ২৯ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ। এরপরও পরের দিন (আজ বুধবার) আবারও এই মামলা আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়। কারণ আসামিপক্ষের দাবির জবাব দিতে একটি দলিল উপস্থাপন করতে চেয়েছিলো রাষ্ট্রপক্ষ।

আপিল শুনানিতে একাত্তর সালের ২৯ মার্চ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না বলে দাবি করে আসামিপক্ষ।

ওই দাবিকে মিথ্যা উল্লেখ করে তার দেশে থাকার স্বপক্ষে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর দৈনিক পাকিস্তানে প্রকাশিত সংবাদের ফটোকপি আদালতে দাখিল করেছিলেন অ্যাটর্নি জেনারেল।

ওই প্রতিবেদনের ফটোকপিকে ভুয়া ও বানানো বলে দাবি করে আসামি পক্ষ। এই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বাংলা একাডেমির গ্রন্থাগার থেকে ওই পত্রিকার মূল কপি সংগ্রহ করে আপিল বিভাগের জমা দেওয়ার জন্য আবেদন জানান।

এরপর সাকার শুনানি আবারও কার্যতালিকায় আসে। আপিল বিভাগে উপস্থাপন করা সংবাদটির শিরোনাম ছিলো ‘বোমার আঘাতে ফজলুল কাদেরের ছেলে আহত, গুলিতে ড্রাইভার নিহত’। প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য তিন বিচারপতি নথিটি দেখেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে থাকা সংক্রান্ত নথিটি আপিল বিভাগে উপস্থাপন করা হয়েছে।

এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী কিছু বক্তব্য উপস্থাপন করলে আপিল বিভাগ বলেন, বিষয়টি তারা তাদের মতো বিবেচনা করবেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, পত্রিকাটির মূলকপি বাংলা একাডেমির যার কাছে ছিলো তিনি গতকাল দুপুর ১টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও সময়মতো আসতে পারেননি। আদালতকে গতকালই তা জানানো হয়। আজকে শুনানিতে শুধু এই কাগজটিই দেখেছেন ৪জন বিচারপতি।

তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীও পত্রিকার মূল কপিটি দেখেছেন। ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন যদি দেশে না-ই থাকেন তাহলে ওই সংবাদ প্রকাশিত হওয়ার কোনো কারণই ছিলো না। তিনি দেশে ছিলেন বলেই ওই রিপোর্ট প্রকাশিত হয়েছিলো।

২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১।

Tags: মানবতাবিরোধী অপরাধসাকাসালাউদ্দিন কাদের চৌধুরী
Previous Post

সরকার একদলীয় শাসনের ষড়যন্ত্র করছে: নজরুল

Next Post

রওশনকে এরশাদের গাড়িতে চলতে প্রধানমন্ত্রীর পরামর্শ

Next Post

রওশনকে এরশাদের গাড়িতে চলতে প্রধানমন্ত্রীর পরামর্শ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এই সিরিজ গুরুত্বপূর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT