চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাই লড়ছেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 14, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রান, শুনতে হয়েছে সমালোচনা। সেই সমালোচনা নিশ্চয় আগুন জ্বালিয়ে দিয়েছে বিরাট কোহলির ভেরতে। সেঞ্চুরিয়নে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে দলকে তাই পথ দেখানোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন ভারত অধিনায়ক।

রোববার সেঞ্চুরিয়ন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩৩৫, সফরকারীরা এখনও ১৫২ রানে পিছিয়ে।

দিনের শুরুটা কোহলির মনমতই হয়েছিল। ৬ উইকেট হাতে নিয়ে ২৬৯ রানে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা বাকি চার উইকেট হারিয়েছে ৬৬ রান তুলতেই। ফ্যাফ ডু প্লেসিস আগের দিনের ২৪ রানকে টেনে নিয়েছেন ৬৩ পর্যন্ত। অধিনায়ক আউট হতেই শেষ প্রোটিয়াদের প্রতিরোধ।

বোলিংয়ে মাইলফলক গড়েছেন মোহাম্মদ সামি। কেশব মহারাজের উইকেট পকেটে পুরে সপ্তম ভারতীয় বোলার হিসেবে ছুঁয়েছেন ১০০ উইকেট শিকারের রেকর্ড। ৪ উইকেট নিয়ে সেরা বোলার রবিচন্দ্র অশ্বিন। তিন উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা।

ভারতের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে আরও বাজে। ২৮ রানের মাঝে নেই লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারার উইকেট। মুরালি বিজয়কে নিয়ে ৭৯ রানের তৃতীয় উইকেট জুটিতে বিপর্যয় সামাল দিয়েছিলেন কোহলি।

বিজয় ৪৬ রানে ফিরলে আবারও মিনি ধস। রোহিত শর্মা ১০ ও পার্থিব প্যাটেল ১৯ রান করে ফিরলে ১৬৪ রানে ৫ উইকেট হারায় ভারত।

পরে ১৩০ বল খেলে অপরাজিত থাকা কোহলি ৮৫ রানে পরের দিন শুরু করবেন। ১১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া তাকে সঙ্গ দেবেন তৃতীয় দিনের শুরুতে।

Tags: বিরাট কোহলিসাউথ আফ্রিকা-ভারত সিরিজ
Previous Post

মার্চেই ফোরজি যুগে পা রাখছে বাংলাদেশ

Next Post

নেতাকর্মীদের মানুষের মন জয় করতে হবে: ওবায়দুল কাদের

Next Post

নেতাকর্মীদের মানুষের মন জয় করতে হবে: ওবায়দুল কাদের

লিভারপুলে প্রথম হারের স্বাদ ম্যানসিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT