চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একশ পেরিয়ে নেদারল্যান্ডস, বিপাকে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 13, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে নেদারল্যান্ডস। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে একশ ছাড়িয়েছে ডাচরা। দ্রুত রান তুলছেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৬০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস পঞ্চম ওভারে এসে হারায় প্রথম উইকেট। টাইগার পেসার তাসকিন আহমেদ এনে দেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারটি শর্ট লেন্থে ছাড়েন ঢাকা এক্সপ্রেস। ডাচ বাঁহাতি ওপেনার মাইকেল লেভিট পুল করতে গিয়ে বল তোলেন আকাশে।

৩০ গজ বৃত্তের ভেতর দাঁড়িয়ে থাকা তাওহিদ হৃদয় সহজেই তালুবন্দী করেন। ১৬ বলে ১৮ রানে থামে ডাচ ওপেনারের ইনিংস।

২২ রানে প্রথম উইকেট হারানো নেদার‌ল্যান্ডস পাওয়ার প্লে’র শেষ ওভারে হারায় ম্যাক্স ও’ ডাউডের উইকেট। ১৬ বলে ১২ রান করে ফেরেন তানজিম হাসান সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে। ৭ ওভারে নেদারল্যান্ডস ৫০ রান তোলে ২ উইকেট হারিয়ে।

মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত এগোনো ভিক্রাম সিংকে ফিরিয়ে ভাঙেন জুটি। ১৬ বলে ২৬ রান করেন তিন ছক্কায়।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রান নেদারল্যান্ডসের বিপক্ষেই তুলেছে বাংলাদেশ। ৯.০০ ইকোনমিতে বাংলাদেশ নেয় ৫৪ রান। স্কোরে ভালো রান জমা হলেও দলকে কিছুটা চাপে রেখে যান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। সাকিব আল হাসানের ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রে ব্যাট-বল দুটোতেই অনুজ্জ্বল ছিলেন সাকিব। তিনি দলে কেনো এমন প্রশ্নও উঠে যাচ্ছিল। জবাব দিচ্ছেন সাকিব, নেদার‌ল্যান্ডসের বিপক্ষে। চলতি বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে প্রথম ফিফটি এসেছে তার ব্যাটে। সঙ্গে সব ফরম্যাট মিলিয়ে শততম আন্তর্জাতিক ফিফটি পেয়েছেন টাইগার অলরাউন্ডার। উজ্জ্বল সাকিবে ডাচদের সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-নেদারল্যান্ডসলিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
Previous Post

ছবি মুক্তির দুদিন আগে তামিল অভিনেতার মরদেহ উদ্ধার

Next Post

দারুণ জয়ে বাংলাদেশের নাগালে সুপার এইট

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ জয়ে বাংলাদেশের নাগালে সুপার এইট

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলা সংবাদ ও বিনোদন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বিয়েতে বাবা-মাকেই আমন্ত্রণ জানাননি সোনাক্ষী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT