চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একরামুল নিহতের ঘটনায় বেআইনি কিছু হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 01, জুন 2018
in বাংলাদেশ
A A

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন: আমরা বিষয়টা তদন্ত করব। একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবে, তিনি যদি মনে করেন ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু হয়েছে তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শুক্রবার চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’র ইফতার আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইফতার আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একরামুল হক কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার স্ত্রী আয়েশা বেগম বলেছেন, এ হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের কাছে এখন পর্যন্ত যে ধরণের তথ্য আছে তাতে এ ধরণের কোন আভাস পাওয়া যায়নি। তবে একরামের স্ত্রী যেটা বলেছেন তা আমরা তদন্ত করে দেখবো।

র‌্যাবের এই কথিত বন্দুকযুদ্ধ নারায়ণগঞ্জের সাত খুনের মতো হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন: আমি মনে করি না এমন কিছু ঘটবে।
মাদক বিরোধী আন্দোলনে সারাদেশ থেকে অভূতপূর্ব সাড়া এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: সারাদেশের মানুষ বিশ্বাস করেন, আমরা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি তা কেবল মাত্র মাদক নিয়ন্ত্রণ হলেই থামবে। যতক্ষণ পর্যন্ত এদেশ থেকে মাদক নিয়ন্ত্রণ না হচ্ছে, ততদিন অভিযান চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: আমরা সবসময় সবার সুখ-দুঃখে একসঙ্গে থাকব, একে অপরের পাশে দাঁড়াবো। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষক ও সহপাঠীদের নিয়ে স্মৃতিচারণ করেন।

তেজগাঁও ওল্ড স্টুডেন্ট’স সোসাইটির ইফতার আয়োজনের পৃষ্ঠপোষকতা করে চ্যানেল আই। এসময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নারী উদ্যোক্তা কনা রেজা, বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদৌসীসহ তেজগাঁও স্কুলের শিক্ষার্থীরা।

Tags: একরামুল হকবন্দুকযুদ্ধলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

বেলকে চায় ম্যানইউ

Next Post

রিয়ালের কোচ হতে চান না জার্মানির লো

Next Post

রিয়ালের কোচ হতে চান না জার্মানির লো

গুলিতে নিহত হওয়ার ক্ষতিপূরণ ৩৪০ টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT