চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ যুবক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 04, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

বুধবার দিবাগত রাতে তিন জেলায় পুলিশের সঙ্গে আলাদা আলাদা ‘বন্দুকযুদ্ধে’ রাজবাড়ী, মুন্সীগঞ্জ ও যশোরের বেনাপোলে তিন যুবক নিহত হয়েছে। পুলিশ দাবি, নিহতদের মধ্যে দুইজন সন্ত্রাসী। অন্যজন অস্ত্র ব্যবসায়ী। এসব ঘটনায় নয় পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাজবাড়ীতে নিহত ব্যক্তির নাম পিচ্চি শাহিন (৩০), মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি সেন্টু (৩৫) আর বেনাপোলে নিহত অস্ত্র ব্যবসায়ীর নাম ইলিয়াস মৃধা সোহাগ (৩২)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ক্রসফায়ারে ২ বছরের সাজাপ্রাপ্ত ৬ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়। সেসময় ৩ পুলিশ আহত হলে তাদেরকে মুন্সীগঞ্জ জেলানারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ভার্তি ১টি রিভলবার, ১ টি চাইনিজ কুড়াল, ২টি ছোড়া ও ২টি রড উদ্ধার করেছে।

রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ১৩ মামলার আসামী পিচ্চি শাহিন। এই ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ। বুধবার সন্ধ্যায় শাহিনকে একটি হত্যার মামলার পলাতক আসামী হিসেবে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদে তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর তাকে নিয়ে রাত ২টার দিকে জেলা সদরের আলীপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে গেলে শাহিন গ্রুপের সদস্যরা পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এতে জেলা ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিন, এসআই হিরন কুমার বিশ্বাস, কনষ্টেবল শফিুল ও পিচ্চি শাহিন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। সেসময় পুলিশ ১টি বিদেশী পিস্তুল, ১টি রিভলবার, ১টি এলজি, ৪ রাউন্ড গুলি ও ৮টি গুলির খোশা উদ্ধার করে।

যশোরের বেনাপোলে পুলিশের সঙ্গে আরেক বন্দুকযদ্ধের ঘটনায় ইলিয়াস মৃধা নিহত হয়। মঙ্গলবার বিকালে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইন-এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে নিয়ে যশোরে আদালতের উদ্দেশে যাওয়ার সময় ভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হন।

পরে ইলিয়াসকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। বুধবার রাত দেড়টার দিকে পুটখালি এলাকায় পুলিশ দুটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়।

Tags: বন্দুকযুদ্ধ
Previous Post

মহাকাশচারী চায় নাসা

Next Post

পদ্মাসেতু মামলায় জড়ালো টিআইবি, এডিবিসহ ৭ আন্তর্জাতিক সংস্থা

Next Post

পদ্মাসেতু মামলায় জড়ালো টিআইবি, এডিবিসহ ৭ আন্তর্জাতিক সংস্থা

কোল্ডড্রিংসে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT