চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একপাশে নির্বাচনী উত্তাপ, অন্যপাশে তিন সিনেমার শুটিং

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:49 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নির্বাচনী উত্তাপ ও সিনেমার শুটিং দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহখানেক আগে শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেলেও উত্তাপ কমেনি এফডিসিতে। সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশ জায়েদ খানের পক্ষে এলে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার এই আঁতুরঘরে। দুপুরের পর থেকে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি দুই প্যানেলের কর্মী সমর্থকরা একে একে আসতে শুরু করেন।

অন্যদিকে সকাল থেকেই এফডিসির কড়ইতলা, প্রশাসনিক ভবন ও ভবন সংলগ্ন আঙিনায় তারকা শিল্পীদের তিন ছবির শুটিং চলতে দেখা যায়। সবমিলিয়ে সোমবারের এফডিসি প্রাণবন্ত!

দুটি অভিনেতা-অভিনেত্রী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কড়ইতলায় জয় চৌধুরীকে দেখা যায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। আলাপ করলে তারা জানান, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবেন এফডিসিতে।

একদিকে নির্বাচনী উত্তাপ আরেকদিকে শুটিং। কেমন লাগছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘অনেকদিন পর এফডিসি জমজমাট লাগছে। তবে নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার অবসান হোক।’

অপু জানান, ‘সকাল থেকে শুটিং করছিলেন। কিন্তু দুপুরে সিনেমার ডিওপি অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ করে একই সিনেমার ডাবিং করছি।’

প্রশাসনিক ভবনের সামনে গেলেই চোখ আটকে গেল বিশাল রঙিন সেট দেখে। জানা যায়, সেখানে চলছে ‘মায়া’ সিনেমার গানের শুটিং। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। অংশ নিয়েছেন রোশান ও বুবলী। তারা জানালেন, নির্বাচনী পরবর্তী উত্তাপের মধ্যে মজা করে শুটিং করছেন।

রোশান বলেন, যদিও আমি ভোটার না তারপরেও নির্বাচনী উত্তাপ ভালো লাগছে। অনেকেই আমাদের শুটিং দেখতে ভিড় করছেন। বিষয়টি উপভোগ করছি। শুটিং করছি।

কথা বলে প্রশাসনিক ভবনের সামনে আসতেই দেখা গেল হেঁটে আসছেন কাজী হায়াৎ। ভবনের গ্রাউন্ড ফ্লোরে তিনি ‘জয় বাংলা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পী চৌধুরী। খোঁজ নিতে ফোন করলে বাপ্পী জানান, তিনি ৭ নম্বর মেকাপ রুমে তৈরি হচ্ছেন। সেখানে গিয়ে কথা বাপ্পীর সাথে। তার কাছে এফডিসির নির্বাচনের খবর জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্নে জানতে চান,‘আমিও জানতে চাই এফডিসিতে আসলে কী হচ্ছে?’

শুটিংয়ের মধ্যে নির্বাচন পরবর্তী আবহাওয়ার প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘ভালোই লাগছে। তবে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে এটা মোটেও কাম্য নয়।’

ছবি: নাহিয়ান ইমন

Tags: অপু বিশ্বাসঅভিনয়এফডিসিকোনালবুবলীমায়ারোশানলিড বিনোদনশুটিংশুটিং স্পটসিনেমা
Previous Post

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

Next Post

বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা

Next Post
বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা, ক্রিকেটে অনিয়মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা

এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালে শুধু খেলতেই যাবেন এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT