চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ৮০ লাখ মানুষ পাবেন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 28, অক্টোবর 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় ভ্যাকসিন ক্যাম্পেইনে আজ বৃহস্পতিবার ৮০ লাখ মানুষকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ গণটিকাদান কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, প্রথম ডোজের ক্ষেত্রে দুদিনে এ লক্ষ্যমাত্রা পূরণ হলেও দ্বিতীয় ডোজে ৮০ লাখ লোককে একদিনেই টিকাদান সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে নির্ধারিত সময় বিকেল ৩টার পরও ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু রাখা হবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন হবে। আজ শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড দেখিয়ে আজ তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

২৮ সেপ্টেম্বর একদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে আরও একদিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে সারাদেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

Tags: স্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

দুই শাহ আলমের দ্বন্দ্বে প্রাণ গেল দুই যুবকের

Next Post

সুমাইয়া হত্যায় অভিযুক্ত মনিরের মৃত্যু

Next Post
বাংলাদেশের একজন যুবক, চ্যানেল আই অনলাইন সংবাদে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমাইয়া হত্যায় অভিযুক্ত মনিরের মৃত্যু

প্রেমের মুহূর্তে এক দম্পতি হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চৈতন্য মুক্ত সামান্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT