চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 16, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় রাশিয়ার ক্রেমলিনের ব্যাকড্রপের সামনে মানুষজন চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো রাশিয়া। একদিনে রাশিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০০০ মানুষ। এটাই এখন পর্যন্ত সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। রাশিয়ায় মোট করোনায় প্রাণ হারালো ২ লাখ ২১ হাজার ৩১৩ জন।

একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ হাজার ১২৬ জন। সেখানে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৭৯ লাখ ২৫ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৬৬ জন। এর মধ্যে দিয়ে সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। একদিনে ১ হাজার ৭০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৩ হাজার ৮৮০ জনে।

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫২৬ জন।

ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৩৯ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ২ কোটি ১৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ মানুষ। একদিনে বিশ্বে ৪ লাখ ৩৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৯৭০ জন। বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪৯ লাখ ৪ হাজার মানুষ।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমৃত্যুরাশিয়া
Previous Post

যুক্তরাজ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এমপি নিহত

Next Post

টম ক্রুজকে চেনা দায়!

Next Post
টম ক্রুজের হাস্যোজ্জ্বল ছবি, দর্শকদের সঙ্গে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টম ক্রুজকে চেনা দায়!

প্রধানমন্ত্রী কৃষিতে ভর্তুকি নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT