চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে তিন সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 16, মে 2016
in স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি পেয়েছেন ‘ছক্কা নাঈম’ খ্যাত নাঈম ইসলাম, জাতীয় দলের নবীন সদস্য নুরুল হাসান সোহান এবং তরুণ মাহমুদুল হাসান লিমন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরির দেখা পান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি ব্যাটসম্যান নাঈম ইসলাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এদিন পঞ্চম সেঞ্চুরির দেখা পান তিনি।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই সাজঘরে যাওয়া আসার মিছিল শুরু করে মোহামেডানের খেলোয়াড়রা। দলীয় ৪২ রানের মধ্যেই ফিরে যান নাজিমু্দ্দিন, উপল থারাঙ্গা, এজাজ ও অধিনায়ক মুশফিক। পরে আরিফুল ইসলামকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন নাঈম ইসলাম। শেষ পর্যন্ত আরিফুল ব্যক্তিগত ২৯ রানে ফিরে গেলেও প্রথমে ফিফটি তুলে নেন নাঈম।

এমনকি পরে তিন অংকের ম্যাজিক্যাল ফিগারেx পা রাখেন মোহামেডানের এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪৭ বলে ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারির সাহায্যে ১০০ রান পূর্ণ করেন নাঈম ইসলাম। পরে ফরহাদ রেজার বলে ১০০ রানেই সাজঘরে ফেরেন তিনি।

সাভারের বিকেএসপিতে লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের তরুণ উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। তিনি ১১২ বলে সাতটি চার ও দুটি ছয়ে করেন ১০৮ রান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে দারুণ এক সেঞ্চুরি করেন অধিনায়ক মাহমুদুল হাসান।

১১১ বলে ১০৬ রানের এ ইনিংসটি তিনি আটটি চার ও তিনটি ছক্কার সাহায্যে সাজিয়ে তোলেন।

লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এই অলরাউন্ডার।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে আগাম তথ্য চায় বাংলাদেশ

Next Post

‘আশ্বাসে’র পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Next Post

‘আশ্বাসে’র পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডুবতে বসেছে ঢাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT