চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দ্বিগুণ মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মার্কিন পতাকা উড়ছে, একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

একদিন আগে ৭ সেপ্টেম্বর দেশটিতে মৃত্যু হয়েছিল ৯১৬ জনেরর। কিন্তু শেষ ২৪ ঘণ্টার তা বেড়ে ১৭০০ জন ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭০০ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৫৭ হাজার ৭৫৯ জনের। আগের দিন ৭ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন।

গত পাঁচদিনের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত ৩ সেপ্টেম্বর দেশটিতে মৃত্যু ছিল ১ হাজার ৫৯৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৪৯০ জন। তিন দিনের ব্যবধানে ৬ সেপ্টেম্বর মৃত্যু এবং শনাক্ত কমে হয়েছিল ৬১৫ যা আগের তুলনায় অর্ধেক এবং শনাক্ত কমে ১ লাখ ২৪ হাজার।

দেশটিতে করোনার ভয়াবহতা কমতে শুরু করেছে ভাবলেও ঠিক একদিন পরে ৮ সেপ্টেম্বর মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ জন। যেখানে ২ সেপ্টেম্বর ছিল মৃত্যু ১ হাজার ৭৫৫ জন।

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন করোনায় আক্রান্ত এবং ছয় লাখ ৭১ হাজার ১৮৩ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০১৯ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সেই বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: করোনাকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
Previous Post

ইতালির রেকর্ড বাড়ানোর রাতে জয়ের ধারায় স্পেন

Next Post

ফেসবুকীয় সহিংস মানসিকতার বিষফোড়ার অস্ত্রোপচার!

Next Post
ফেসবুকের লোগো দেখানো মোবাইল ফোনের স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকীয় সহিংস মানসিকতার বিষফোড়ার অস্ত্রোপচার!

জনপ্রিয় গায়ক বিবার ক্যাপ পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাজন প্রাইমে আসছে ডকুমেন্টারি 'জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT