চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনেই ‘স্বর্ণমানব’ দেখা হল ৩ লাখ বার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 28, জানুয়ারি 2018
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না করতে পেরে দুর্ভাগ্যক্রমে স্বর্ণচোরাচালানকারীর পেশা বেছে নেয় মোশাররফ করিম। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়া। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। শেষ পর্যন্ত কি ধরা পড়বেন মোশাররফ?

এমন টানটান উত্তেজনা নির্ভর গল্প নিয়েই চ্যানেল আইয়ে গত শুক্রবার রাত ৮টায় প্রচার হলো বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’। আর এবার এই আলোচিত নাটকটি দেয়া হয়েছে ‘চ্যানেল আই টিভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। আর সেখানে দেয়া মাত্রই রীতিমত হিট মোশাররফ করিম অভিনীত ‘স্বর্ণমানব’!

হ্যাঁ, মাত্র ২৪ ঘন্টায় তিন লাখের বেশি দর্শক দেখেছে নাটকটি। আর এতে উচ্ছ্বসিত নাটকটির সঙ্গে জড়িত সকলে।

চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে এক দিনে তিন লক্ষ ভিউ ছাড়িয়ে যাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা আবু হায়াৎ মাহমুদ। দর্শকের এমন সাড়ায় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সোশাল অ্যাওয়ারনেস তৈরি করতেই ‘স্বর্ণমানব’ নাটকটি নির্মিত। আগে থেকেই নাটকটি নিয়ে মানুষের তুমুল আগ্রহ ছিলো। নাটকটি মানুষকে ছুঁয়ে গেছে, সেই জায়গা থেকে ইউটিউবে প্রচুর মানুষ দেখছে। আশা করছি যারা টিভি পর্দায় নাটকটি দেখতে পারেননি, তারা ইউটিউবের মাধ্যমে নাটকটি দেখবেন।

ইউটিউবে দেয়ার পর মানুষের পজিটিভ রিভিউ পাচ্ছেন জানিয়ে নির্মাতা আরো বলেন, প্রচুর মানুষের পজিটিভ মন্তব্য পাচ্ছি। এটা অনুপ্রেরণার। ছোট ছোট পয়েন্ট নিয়েও মন্তব্য করছেন অনেকে। সোশাল অ্যাওয়ারনেস নির্ভর নাটকটি প্রচুর মানুষের কাছে যাচ্ছে এতেই নির্মাতা হিসেবে আমি স্বার্থক।

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব টেলিছবির একটি দৃশ্যে মোশাররফ করিম
স্বর্ণমানব টেলিছবির একটি দৃশ্যে মোশাররফ করিম

মানুষকে ছুঁয়ে যাওয়ার জন্য নাটকটির কন্টেন্টকেই ভিত হিসেবে মনে করছেন জানিয়ে আবু হায়াৎ বলেন, মোশাররফ ভাই(মোশাররফ করিম) বড় অভিনেতা, তার প্রচুর দর্শক তৈরি হয়ে আছে। তিনি একটি নাটকে থাকলে সেটা বোস্ট আপ হবেই। কিন্তু ‘স্বর্ণমানব’-এর ক্ষেত্রে মোশাররফ ভাইয়ের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টকেও শক্তিশালী মনে করছি। মানে এই নাটকে চরিত্রের চেয়ে গল্পটাই মূল। অভিনেতা ও গল্প দুটো একসঙ্গে ক্লিক করেছে এই নাটকে।

শাহজালাল বিমানবন্দরে সত্যিকার সোনা চোরাচালানের ঘটনা অবলম্বনে এই বিশেষ টেলিছবিটি মইনুল খানের গল্প ও সার্বিক তত্ত্বাবধানে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। নাটকের বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম ও মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, সুজাত শিমুল, রওনক হাসানের মতো অভিনেতারা।

চ্যানেল আইয়ের ইউটিউবে ‘স্বর্ণমানব’:

Tags: মেহজাবিনমোশাররফ করিমস্বর্ণমানব
Previous Post

আইপিএল নিলামে আরেক আফগান চমক

Next Post

মানবিক কারণে রোহিঙ্গাদের সাময়িক স্থান দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

মানবিক কারণে রোহিঙ্গাদের সাময়িক স্থান দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ির শঙ্কায় অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT