চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনেই উঠে গেছে ‘ক্যাপ্টেন মার্ভেল’ এর মূলধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 09, মার্চ 2019
in বিনোদন
A A

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নির্মিত নারী সুপারহিরোকেন্দ্রিক ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল।’ ১৫কোটি ১০ লাখ ডলার বাজেটের এই ছবিটি শুধু নর্থ আমেরিকায় মাত্র একদিনে ব্যবসা করে তুলে নিয়েছে ১৫ কোটি ডলার।

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে একই দিনে মুক্তি দেয়া হয়েছিল ‘ক্যাপ্টেন মার্ভেল’। মুক্তির দিনেই বিশ্বে ছবিটি তুলে নিয়েছে তাদের মূল ধন। এমনটাই জানা গেছে আমেরিকা ও ভারতের বেশকিছু নির্ভরযোগ্য ওয়েব সাইটে, যেখানে বিশ্বের নানা প্রান্তের ছবির বক্স অফিসের হিসেব নিকেষ দেয়া হয়।

বলিউড মুভি রিভিউজ সাইটটিতে দেয়া হয়েছে ভারতের অংশের হিসেবে। সেখা জানানো হয়, প্রায় এক হাজার ৬৪ কোটি রুপিতে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে প্রায় ১৫ কোটি ডলার। এরআগে হলিউডের ছবি হিসেবে ভারতে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিলো ‘দ্য অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এর। সেই ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহে আয় করেছিলো ৩২ কোটি রুপি।

বিশ্বব্যাপী ছবিটির আয়ের গড় হিসেবে করে একই ওয়েব সাইটে বলা হয়, চলতি সপ্তাহেই বিশ্বব্যাপী ছবিটি ২৫০ মিলিয়ন ডলার থেকে ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত করার সম্ভাবনা আছে!

‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটি পরিচালনা করেছেন অ্যানা বডেন ও রায়ান ফ্লেক। ক্যারোল ড্যানভার বা ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন। ছবিটির ট্রেলারে ড্যানভারের শৈশব ও কৈশোরের কিছু সময়কালকে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে তার সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টিও। সাড়া জাগানো এই ট্রেলারটি মুক্তির এক সপ্তাহের মধ্যে দেখা হয়েছে প্রায় চার কোটি বার। ব্রি লারসন ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জুড ল, বেন মেলডেনসন, জিমন হুনসু, লি পেস ও গেমা চ্যান।

‘ক্যাপ্টেন মার্ভেল’-ই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে কোনো নারীকে। ছবিতে দেখা গেছে ক্যাপ্টেন মার্ভেল মার্কিন বিমানবাহিনীর একজন পাইলট। তিনিই সুপারহিরো। ক্যাপ্টেন মার্ভেল ছবিতে তাকে একটি এলিট সামরিক দলের অংশ হিসেবে দেখা গেছে। ছবিটির পরিচালক অ্যানা বডেন ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে বলেছিলেন, ‘ক্যারল ড্যানভার বা ক্যাপ্টেন মার্ভেলের বিশেষত্ব হচ্ছে তার মানবিকতা। সুপারহিরো হলেও তিনি মনে-হৃদয়ে একেবারে মানুষ।’

কমিক দুনিয়ায় ‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রটির প্রথম আগমন ঘটে ১৯৬৮ সালে। মহাশূন্যের এলিয়েন ‘মার-ভেল’-এর মানব সঙ্গী হিসেবে। পরে সেই সঙ্গীই ধীরে ধীরে অর্জন করে নেয় তার নিজস্ব ‘সুপার পাওয়ার’। সত্তরের দশকের মধ্যের দিকে যাকে ডাকা হতো ‘মিস মার্ভেল’ নামে। কমিকসের পাতায় ১৯৮২ সালে ক্যান্সারের কারণে মারা যায় মূল ‘মার-ভেল’। ২০১২ সালে মিস মার্ভেলকে দেওয়া হয় ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর খেতাব।

Tags: ক্যাপ্টেন মার্ভেলনারী দিবসবক্স অফিসব্রি লারসনলিড বিনোদন
Previous Post

রাজের প্রতি কৃতজ্ঞ কলকাতার শ্রাবন্তী

Next Post

খুলে দেয়া হয়েছে ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল

Next Post
ওবায়দুল কাদের।

খুলে দেয়া হয়েছে ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল

ক্রসফায়ারের নামে কোনো বাহিনী কাউকে হত্যা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT