চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একতরফা নির্বাচন করতেই বানোয়াট মামলায় গ্রেপ্তার চলছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 অপরাহ্ন 20, নভেম্বর 2018
in রাজনীতি
A A
মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচন একতরফাভাবে করতেই মিথ্যা-বানোয়াট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে একতরফাভাবে নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছা ব্যবহার করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে সরকার গ্রেপ্তার ও সাজাসহ নানামুখী নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন সম্পূর্ণরূপে বানোয়াট, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, স্বনামধন্য আইনজীবী ও দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সরকারের চক্রান্তে সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফখরুল বলেন, বর্তমান ভোটারবিহীন আওয়ামী সরকার বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের পাশাপাশি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাজা দিয়ে আটকিয়ে রাখছে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরা তার জন্য খুবই কষ্টসাধ্য। এমতাবস্থায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা তার জীবনের ওপর বড় ধরণের হুমকি।

তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলামের মতো একজন সজ্জন রাজনীতিবিদকে সম্পূর্ণ বানোয়াট মামলায় আসামী করে সাজা দেয়ার অর্থই হলো বর্তমান সরকার এক অশুভ পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে। তাদের জনসমর্থন শূন্যের কোঠায় আসাতে তারা বিরোধী দলের ওপর চরম দমন-নীতির আশ্রয় নিয়েছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিমির্জা ফখরুল ইসলঅম আলমগীরসেমি লিড
Previous Post

আফগানিস্তানে ধর্মীয় সভায় আত্মঘাতী হামলা, বহু হতাহত

Next Post

মাশরাফীকে সব ম্যাচে চায় বিসিবি

Next Post
ফাইল ছবি

মাশরাফীকে সব ম্যাচে চায় বিসিবি

শুভেচ্ছা জানাতে আসেন আকরাম খানও

এশিয়ার ক্রিকেটকে ‘সঠিক পথে’ রাখতে চান নাজমুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT