চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটু সময় দিয়েন আমাকে: তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 14, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়কত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তামিম ইকবাল। জানা যাচ্ছিল না ওয়ানডে নেতৃত্ব নিয়ে তার ভাবনার কথা। প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন রাজি হলেন কথা বলতে। অধিনায়ক তামিম জানালেন লক্ষ্যের কথা। প্রত্যাশা পূরণে ভক্ত-সমর্থকদের কাছে চাইলেন কিছুটা সময়, মিনতি জানালেন ধৈর্য ধরার।

সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা যে দায়িত্ব সামলাতেন সেটি এখন তামিমের কাঁধে। ৮৮ ম্যাচে দায়িত্ব পালন করে মাশরাফী বাংলাদেশকে জিতিয়েছেন ৫০ বার। ঈর্ষণীয় সাফল্য দেখিয়ে টাইগার ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নতুন অধিনায়ক তামিমও চান সাফল্যের ধারায় দলকে রাখতে। কিন্তু শুরুতেই খুব বেশি আশা করাটা সমীচীন হবে না বলে মনে করেন তিনি।

‘আপনি যদি সোজা আমার কাছ থেকে ওই সাফল্য আশা করেন তাহলে এটা আমার জন্য অবিচারই বলতে হবে। কিন্তু আমি চেষ্টা করবো, আমি বলছি না যে পারব না বা এই দল পারবে না। এ কারণেই আমি বললাম যে একটু সময় দিয়েন আমাকে। কারণ এটা এমন একটা জিনিস যে একরাতে সব পরিবর্তন হয়ে যাবে না। পৃথিবীর সব জায়গাতেই দেখতে পারেন। যত কম সময়ে এটা আমি নিতে পারি আমার জন্য দলের জন্য তত ভালো।’

‘অনফিল্ড ক্যাপ্টেনসিতে আমার দর্শন হলো, আমি আক্রমণাত্মক হতে চাই। আমি আগ্রাসী থাকতেই পছন্দ করি। একটা হচ্ছে, আপনার পরিস্থিতি অনেক সময় বুঝতে হবে। সবকিছু দেখেই আপনার বুঝতে হবে যে আপনি কী করবেন। আপনাদের সবাইকে এটাই বলব, এক্ষেত্রে একটু ধৈর্য রাখি।

‘এক সিরিজ, দুই সিরিজ বা পাঁচ ম্যাচে আমার ব্যাটিং ব্যর্থতা- এটা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হয়েন না। আপনাদের বলব, দর্শকদের বলব এটাই যে অধৈর্য হয়েন না। আমি এটাই চেষ্টা করব যত তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। যদি ছয় মাসে, এক বছরে বা দেড় বছরে কোনো কিছু ঠিক না হয় বা দলের প্রতি আমি সঠিক কিছু করতে পারছি না,  তাহলে আমিই হবো প্রথম ব্যক্তি যে হাত তুলে বলব, আমি দুঃখিত।’

Tags: ওয়ানডে অধিনায়কতামিম ইকবাললিড স্পোর্টস
Previous Post

করোনা আতঙ্ক: মার্চে আসছে না বাপ্পী-অপুর ছবি

Next Post

পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Next Post

পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

‘শাকিবের ফোনের অপেক্ষায় ছিলাম, আসলো জায়েদের ফোন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT