চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা হিরোকেতো অনেকগুলো নায়িকার সঙ্গে কাজ করা সম্ভব না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 09, নভেম্বর 2017
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা নারী রঙিন পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে কিন্তু হিরোর ক্রাইসিস। দেখেন, একজন দুইজন বা তিনজনের বেশী কিন্তু এই মুহূর্তে আমাদের হিরো নাই। তো আমি যখন কাজ করতে যাই, তখন কিন্তু হিরো সিলেক্ট করতে একটা প্রবলেম হয়ে যায়। কার সাথে কাজ করবো এটা সিদ্ধান্ত নেয়াই একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত হিরো দরকার। দুইজন, তিনজন হিরোর উপর ভর করে সবকিছু হয়ে উঠে না। এইদিক থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কিন্তু অনেক লম্বা লিস্ট। অনেকেই কাজ করছেন। সেইদিকে হিরো কিন্তু একদমই নাই। এখন যখন কাজ করতে যাই, তখন হিরো পাওয়া একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। একটা হিরোকেতো অনেকগুলো নায়িকাদের সঙ্গে কাজ করা পসিবল না।’

ঢাকাই চলচ্চিত্র এবং প্রতিষ্ঠিত হিরোদের সংকটের কথা এভাবেই স্পষ্ট ভাষায় বলছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এসেছিলেন চ্যানেল আই ভবনে। অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অতিথি শিল্পী হিসেবে কথা বলেন। যেখানে তিনি খোলাখুলি কথা বলেন, তার ক্যারিয়ার, বর্তমান ব্যস্ততা এবং ভবষ্যিতে কাজের পরিকল্পনা নিয়েও।

শাকিবের সঙ্গে মিম-

‘তারকা কথন’-এ কথা বলার এক পর্যায়ে উঠে আছে তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’ প্রসঙ্গ। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহে খুব একটা সাড়া ফেলতে পারেনি। অনেকেই বলছেন সিনেমাটি মানের দিক থেকেও খুব একটা সুবিধার নয়। তবু কেন এমন সিনেমায় মিম? যাকে ক’দিন আগেও কলকাতার মেধাবী নির্মাতা সৃজিৎ মুখার্জীর ‘ইয়েতি অভিযান’ নামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে?

এমন প্রশ্ন এড়িয়ে যাননি মিম। বরং প্রশ্নের জবাবে তিনি বলেন,সব সময় ভালো কাজ করবো বলেই চিন্তা করি, কিন্তু অনেক সময় চিন্তার সঙ্গে সবকিছু মিলে না। সব সময় ভালো কিছু কাজ করার ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। হয়ে উঠে না। যেমন গত কিছুদিন আগে আমার একটি সিনেমা মুক্তি পায় ‘দুলাভাই জিন্দাবাদ’। আমাকে যারা পছন্দ করেন, বা আমার যারা ফ্যান আমি জানতাম যে তারা এই ছবিটি দেখতে যাবে না। কারণ, আমার দর্শক, ফ্যানরা আমার কাছ থেকে ডিফারেন্ট কিছু ছবি চায়। কিন্তু এই ছবিটা ছিলো একেবারেই গতানুগতিক একটি ছবি। এটা করার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এমন সিনেমা কেন করলাম? এটা আমার সঙ্গে যায় না, এমন অনেক মন্তব্য পেয়েছি।

তাহলে জেনেশুনে কেন ‘দুলভাই জিন্দাবাদ’-এর মতো সিনেমায় অভিনয় করলেন, এমন প্রশ্নে মিম বিষয়টি খোলাসা করে বলেন, আসলে আমার যারা দর্শক আছেন তারাতো আছেনই। যারা আমি ভালো কিছু করি সেটা চাইবেন, এবং সেটা হলে গিয়ে দেখবেন। কিন্তু আমি এও চাই যে একেবারে বদ্ধ গ্রামের খেটে খাওয়া মানুষ, হয়তো এখনো তারা মিমকে চেনে না। আমি চেয়েছিলাম এই ধরনের ছবি দিয়ে যদি তাদের কাছে যেতে পারি। কোনোভাবে তারা যদি আমাকে পছন্দ করেন তাহলে পরবর্তীতে হয়তো আমার ভালো কাজগুলোও তারা দেখবেন, অন্তত আগ্রহী হবেন। তো এই প্ল্যান থেকেই কিন্তু এমন সিনেমায় অভিনয় করেছি। হয়তো এমন সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত আমার ভুল ছিল, কিন্তু আমি এটাকে এক্সপেরিমেন্ট হিসেবেই নিলাম। তবে সামনে থেকে সবকিছু ভেবেই প্ল্যান করবো।

তারকা কথন ছাড়াও চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভেও কথা বলেন মিম:

Previous Post

তত্ত্বাবধায়ক ইস্যুতে জামায়াত-আ. লীগের সহিংসতা জানালেন খালেদা

Next Post

বিসিবির কাছে হাথুরুসিংহের পদত্যাগপত্র

Next Post
দুজনে মিলে রচনা করেছেন অনেক সোনালী অধ্যায়

বিসিবির কাছে হাথুরুসিংহের পদত্যাগপত্র

অপো এফ৫

কৃত্রিম বুদ্ধিমত্তার সেলফি তোলার ফোন এফ৫ বাজারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT