চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন সুরকারিগর, আরেকজন মূর্তিকারিগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

‘মূর্তিকারিগর’ লেখক নিজেই প্রশ্নকর্তা, ‘একজন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেব্রুয়ারিতে কিভাবে নিজেকে আবিস্কার করেন প্রতি মুহুর্তের ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনে?

অন্যদিকে কত্থকের প্রশ্ন ‘চাষী’ কিংবা শহীদ কন্যা শাওন মাহমুদকে, ‘‘মূর্তিকারিগর’ বাদল তথা সত্যিকারের চরিত্র রশীদের সঙ্গে কোথাও কি মেলে শহীদ আলতাফ মাহমুদের?’

অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫৯০ স্টলের সামনে প্রথাগত আড্ডার ভঙ্গিতে থাকা শাওন মাহমুদ আবেগে ভেসে যেতে চেয়েও না ভেসে বলেন, ‘আমি প্রতিমুহুর্তে শহীদ আলতাফ মাহমুদকে পাই। কেবল ফেব্রুয়ারিতে না। তার সুরে-তার স্বদেশপ্রেমে কিংবা তার প্রেমিক-স্বামী-পিতৃত্বসত্বায় প্রতি মুহুর্তে আমি নিজেকে লড়াইয়ের ময়দানে আবিস্কার করি আমি।’

দ্বিতীয় প্রশ্নের জবাবে শাওন মাহমুদ বলেন, ‘শহীদ আলতাফ মাহমুদ বুদ্ধিজীবী নন। সুরকারিগর। তৃণমূলের সাংস্কৃতিক এবং মাঠের যোদ্ধা। শহীদ আলতাফ মাহমুদ এবং মূর্তিকারিগর বাদল তথা রশিদ, দুজনে অনেকটেই এক। একজন সুরকারিগর, আরেকজন মূর্তিকারিগর। দুজনই দেশকে ভালোবেসে কোন কিছু না পাওয়ার আশায় জীবন বিলি করে দেশরে স্বাধীনতায়। তারা বুদ্ধিজীবী নন স্বদেশের স্বাধীনতার নিঃশব্দ সাংস্কৃতিক কারিগর।’

শনিবার বিকালে অমর একুশে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান আবিস্কারের স্টলের সামনে অনানুষ্ঠানিক আড্ডা জমে ওঠে। বিষয় জাহিদ নেওয়াজ খানের প্রথম উপন্যাস ‘মূতিকারিগর’ এর ওপর কিছু সময়ের আলোচনা।

লেখক জাহিদ নেওয়াজ খান আলোচনায় জানান, ‘দুই বছর আগে ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ময়মনসিং জিলা স্কুলের শিক্ষার্থী রশিদের খোঁজ পান। যিনি মূর্তিকারিগর ছিলেন। যাকে ২ এপ্রিল হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। রশীদ তাকে পেয়ে বসে। নিজ স্কুলের শহীদের খোঁজ করে তিনি রশীদ চরিত্রের আদলে বাদলকে তৈরী করে গল্পের শরীরে নিজ কল্পনার মাংস জুড়ে তৈরী করেন ‘মূর্তিকারিগর’। যেখানে রশিদের সৃজন আর মৃত্যুটাই সত্য। বাকী সব লেখকের একান্ত কল্পনা। মা, সন্ধ্যাদি, বড় ভাই সব তার নিজস্ব সৃজন।’

দুজনের আলোজনা শেষে অনানুষ্ঠানিকভাবে ‘মূর্তিকারিগর’ এর অনানুষ্ঠানিক প্রতীকী মোড়ক উন্মোচন করেন শহীদ কন্যা শাওন মাহমুদ। যা ‘মূর্তিকারিগর’ এর ওজন আর গুরুত্ব বাড়িয়ে দেয় নিমেষে।

অনানুষ্ঠানিক আলোচনা ও মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা আবিস্কার এর কর্ণধার দেলোয়ার হোসেন, চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আক্তার শিলা, মাজেদা খানম বিথী প্রমুখ।

Tags: আলতাফ মাহমুদজাহিদ নেওয়াজ খানমূর্তিকারিগরশাওন মাহমুদ
Previous Post

‘ভাল খারাপের’ প্রশ্নটাও করতে ভয় লাগে

Next Post

কোটা শিথিল করা হোক এখনই

Next Post
কোটাবিরোধী আন্দোলন

কোটা শিথিল করা হোক এখনই

‘বিবিসি’র আগুনে পুড়ল আলাভেস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT