চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন শিলা ইসলাম, হঠাৎ দেখা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 23, অক্টোবর 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
প্রসন্ন মহিলা হাসিমুখে, ব্যাকগ্রাউন্ডে রঙিন আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের সৎ এবং সাধারণ জীবনযাপনের বিষয়ে স্মৃতি চারণ করেছেন এপি’র সাংবাদিক জুলহাস আলম।

সাংবাদিক জুলহাস আলম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন: ‘‘২০১৬ এর শুরুর দিকে ক’দিন ধরেই মাহবুবুল হক শাকিল ভাই আমাকে বলছিলেন, তুই কয়েকটা মুভি পছন্দ করে দিবি, ভাবছি ভালো ছবি দেখবো টানা। সময় হচ্ছিলো না অথবা ভুলে যাচ্ছিলাম। তারপর এক বিকেলে তিনি কল করে বললেন, বনানী আয়, আমি অফিস থেকে বের হচ্ছি, মুভি কিনবো। হাজির হলাম বনানীর কামাল আতাতুর্ক এভিন্যুতে, গাড়ীতে বসে ছিলেন যতোক্ষণ আমি পৌঁছাইনি। নামলেন, দু’জনে ঢুকলাম ফাহিম মিউজিক ভিডিওর দোকানে। খোঁজ শুরু করলাম বাংলা, ইংরেজি, হিন্দি মুভি। আমার হাতে কয়টা, আর শাকিল ভাইয়ের হাতে কয়টা। দাঁড়িয়ে কথা বলছি কোনটা নিবো, কোনটা রাখবো। এমন সময় দরজা খুলে ঢুকলেন একজন খুবই সাধারণ ভদ্র মহিলা, সাথে ১২/১৩ বছরের মেয়ে।

শাকিল ভাই হঠাৎ কেমন খুশি হয়ে গেলেন, বললেন ভাবী এসেছেন, আয়। দু’পা এগিয়ে গেলেন, আমিও ঘুরে তাকালাম। ভাই সালাম দিলেন, বিনয়ে মনে হলো নুয়ে পরছেন শাকিল ভাই। আমি ভদ্রমহিলাকে চিনি না, পরিচয় করিয়ে দিলেন, বললেন, ভাবী, ও হচ্ছে জুলহাস, আমার আদরের ভাই, এপি-র সাংবাদিক। সালাম দিলাম। ভাই বললেন, উনি আশরাফ ভাইয়ের সহধর্মিনী। তিনি হাসলেন, জিজ্ঞেস করলেন, ভালো আছি কি না। শাকিল ভাইকে মাথায় ছুঁয়ে আদর করে দিলেন, বললেন যেন শরীরের প্রতি যত্ন নেন ভাই। শাকিল ভাই খুব অনুগত ছোট ভাইয়ের মতো মাথা নুইয়ে বললেন, জ্বী আচ্ছা, আপনিও ভালো থাকবেন।

তারপর তিনি মুভির তাকের দিকে এগুলেন, আর আমরা বিদায় নিয়ে ডিভিডির দাম টিকিয়ে বের হলাম। বেরসহবার সময় দেখলাম শিলা ইসলাম ভাবীর হাতে ‘চিত্রা নদীর পারে’-র ডিভিডিটি, আরো খুঁজছেন অন্য কিছু। মিষ্টি করে হাসলেন। গাড়ীতে উঠতে উঠতে শাকিল ভাই বললেন, শিলা ভাবীর মতো এমন নিরহংকার মানুষ তিনি আর দ্বিতীয়জন দেখেননি জীবনে। অত্যন্ত ভালো মানুষ, এতো বড় নেতার স্ত্রী কোনদিন কেউ বুঝতে পারবে না, যদি কেউ না বলে দেয়। খুবই সৎ ও সাধারণ জীবন যাপন করেন।’ তিনি আজ চলে গেছেন পৃথিবী ছেড়ে মাত্র ৫৭ বছর বয়সে। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।’’

 

Tags: সৈয়দ আশরাফুল ইসলাম
Previous Post

দিনের আলোয় রাস্তায় ধর্ষণের শিকার হলেও এগিয়ে আসেনি কেউ!

Next Post

যশোরের জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

Next Post
যশোরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরের জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে দারুণ এক সুবিধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT