চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন নগর কৃষক কুমার বিশ্বজিৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 15, আগস্ট 2018
in বিনোদন
A A

তুমি রোজ বিকেলে, ও ডাক্তার, পুতুলের মতো করে সাজিয়ের মতো অসংখ্য বাংলা গানের সঙ্গে যার কণ্ঠ লেপ্টে আছে তিনি কুমার বিশ্বজিৎ। আশির দশক থেকে বাংলা গানের জগতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। এখনো তার কণ্ঠের ধার একটুও ক্ষুণ্ন হয়নি, বরং দিন দিন আরো যেন তীক্ষ্ণ হচ্ছে। কণ্ঠশিল্পী পরিচয় ছাড়াও একাধারে তিনি গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। কিন্তু এর বাইরে তার অনন্য একটি পরিচয় আবিষ্কার করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কুমার বিশ্বজিৎকে সবাই গানের মানুষ হিসেবেই জানেন। কিন্তু তিনি নাকি রীতিমত একজন কৃষক! এটা কি কেউ জানতেন? শুধু তাই নয়, তার রয়েছে সমৃদ্ধ ছাদকৃষি। সেখানে বাহারি ফুলের পাশাপাশি রয়েছে আম, মাল্টা, কমলা, আঙুর, সফেদাসহ নানাজাতের দেশি-বিদেশি ফল-ফসলের চাষ। প্রথমবারের মতো কৃষক কুমার বিশ্বজিতের গল্প টেলিভিশনে তুলে ধরছেন শাইখ সিরাজ। চ্যানেল আইতে তাঁর নিয়মিত আয়োজন ‘হৃদয়ে মাটি ও মানুষ এর ডাক’ –এর আগামী পর্বে তিনি শোনাবেন সে গল্প।

অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আগামী ১৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৫ মিনিটে।

এরআগে গেল ফেব্রুয়ারিতে চিত্রনায়িকা ববিতার প্রকৃতি প্রেমকে শাইখ সিরাজ তুলে ধরেছিলেন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর একটি বিশেষ পর্বে। যেখানে ববিতাকে দেখা যায় যিনি ভালোবাসেন গাছ, পাখি। ঘরে-বাইরে সবখানে শৌখিন কৃষির সঙ্গে তাঁর বসবাস। সবুজে সবুজে ভরে তুলেছেন নিজের বাসা। বাসার সবখানেই গাছ। বারান্দাগুলোয় সতেজ ফুল আর পাতাবাহারের সৌন্দর্য। ছাদে অন্য এক পরিবেশ। এখানেও রয়েছে ফল, ফসল আর সৌন্দর্যময় গাছের সমাবেশ।

শুধু তাই নয়, ওই অনুষ্ঠানের মাধ্যমে ববিতা পুরো ঢাকাবাসীর কাছে সবুজের আহ্বান জানান। তিনি স্বপ্ন দেখেন, এই নগর সেজে উঠুক সবুজে, সৌরভে। প্রকৃতির প্রতি চিত্রনায়িকার এমন অবারিত প্রেমের কথা বের করে আনায় সর্ব মহলে প্রশংসিত হয় ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ পর্বটি।

Tags: কুমার বিশ্বজিৎববিতালিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

তুরস্কের পাল্টা প্রতিশোধ, যুক্তরাষ্ট্রের পণ্যে ব্যাপক শুল্কারোপ

Next Post

গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো শিল্পী সমিতি

Next Post

গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো শিল্পী সমিতি

রোনালদোর ইটের জবাবে রামোসের পাটকেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT