চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজনের ফাঁসি, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
11:15 অপরাহ্ন 10, আগস্ট 2015
in অন্যান্য, আদালত
A A

বাগেরহাটের রাজাকার কসাই সিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গণহত্যা, হত্যার ৫ অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হওয়ায় ওই দণ্ড দেওয়া হয়। আর হত্যা নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় অপর আসামী খান আকরাম হোসেনকে দেওয়া হয় আমৃত্যুকারাদণ্ডাদেশ।

বিচারিক কার্যক্রম শেষ হওয়ার দেড় মাস পর বাগেরহাটের রাজাকার সিরাজুল হক ওরফে সিরাজ মাষ্টার ওরফে কসাই সিরাজ এবং খান আকরাম হোসেনের মামলার রায় ঘোষণার সময়ে ট্রাইব্যুনালের ভেতরে বাইরে ছিল স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা।

সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামীদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আদালত বেলা ১১টায় ১৩৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন। ওই সময়ে ট্রাইব্যুনালের নির্ধারিত স্থানে রাখা কাঠের চেয়ারে বসা ছিলো আসামী কসাই সিরাজ ও খান আকরাম হোসেন।

রায়ে আসামী সম্পর্কে পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, আসামী সিরাজুল হক সম্পর্কে বলা হয়েছে, যে এমনভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে যে তাকে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু দেওয়া যাবে না। সে ছয় থেকে সাত’শ মানুষকে যারা শরণার্থী শিবিরে যাওয়ার চেষ্টা করছিলো তাদের সবাইকে নিজে এবং সহযোগীদের দ্বারা হত্যা করেছে। ৪২ জন মানুষকে একসঙ্গে হত্যা করেছে।

প্রথমে ৭ অভিযোগ পর্যালোচনা করেন বিচারপতি আনোয়ারুল হক, পরে আসামীদের অপরাধ ও তাদের ভূমিকা ব্যাখ্যা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। আসামীদেরকে কোন অপরাধে কি শাস্তি দেওয়া হলো তা ঘোষণা করেন প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইনায়েতুর রহিম।

প্রসিকিউটর ব্যরিস্টার সায়েদুল হক সুমন আরো বলেন, সিরাজ কসাইয়ের বিরুদ্ধে ৬টি চার্জ এনেছি আমরা। হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ যতগুলো মানবতাবিরোধী অভিযোগ আছে সবগুলোই আমরা নিয়ে এনেছিলাম। তার মধ্যে মাননীয় ট্রাইব্যুনাল ৫টি অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর একটি চার্জে খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের ব্যাপারে ট্রাইব্যুনাল জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে মৃত্যুদণ্ড কার্যমকর করা হবে। গুলি করেও তার মৃত্যু কার্যকর করা যাবে আবার ফাঁসি দিয়েও। তবে আবদুল লতীফ তালুকদার রায় ঘোষণার আগে মারা যাওয়া তার নাম বাদ দেওয়া হয়।

প্রত্যাশিত রায় পাওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে আপীল করার বিষয়ে সিদ্ধান্ত জানায় আসামীপক্ষ।

কসাই সিরাজের আইনজীবী আবুল হাসান বলেন, ফজলুল হক শিকদার মার্ডার কেসে আমরা ন্যায় বিচার পাইনি। আশা করি আপিলে ন্যায় বিচার পাবো।

খান আকরাম হোসেনের আইনজীবী এম সরওয়ার হোসেন বলেন, এই রায় তাকে ডেপুটি কমান্ডার হিসেবে দিতে পারেনি। তাকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে অভিযুক্ত করেছে। বাগেরহাটের স্থানীয় রাজাকার কসাই সিরাজ ও খান আকরাম হোসেন আটক থাকায় আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে তাদেরকে আপীল করতে হবে।

Tags: যুদ্ধাপরাধীর বিচার
Previous Post

ঘর ভাঙছে জুলিয়া রবার্টসের

Next Post

রাষ্ট্রপতির কাছে আত্নহত্যার অনুমতি চেয়েছে ২৫ হাজার ভারতীয় কৃষক

Next Post

রাষ্ট্রপতির কাছে আত্নহত্যার অনুমতি চেয়েছে ২৫ হাজার ভারতীয় কৃষক

দুই বিচারপতির কথোপকথন নিয়ে টকশো'র কপি চেয়েছেন আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT