চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজনকে ঠকিয়ে আমরা ইউনূসকে গ্রামীণ ফোনের লাইসেন্স দিয়েছিলাম: নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 08, মার্চ 2017
in বাংলাদেশ
A A

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৯৬ সালে অন্য একজনকে ‘ঠকিয়ে’ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ফোনের লাইসেন্স দেয়া হয়েছিল। ওই লাইসেন্স পেয়েই ইউনূস ‘বেঈমানী’ শুরু করেন।

বুধবার সংসদে একথা জানিয়েছেন সে সময়ের টেলিযোগাযোগ মন্ত্রী ।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এই লোকটাকে (ইউনূসকে) মোবাইল টেলিফোনের লাইসেন্স দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছি, আমরা অন্যায় করেছিলাম। একজনকে ঠকিয়ে আমরা ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম।’

নাসিম বলেন, ‘চারজনের মধ্যে তিনজন মোবাইলের লাইসেন্স পাওয়ার যোগ্য ছিল। একজনকে ঠকিয়ে আমরা এই ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম। সেই লাইসেন্স বিক্রি করে উনি নোবেল প্রাইজ নিয়েছেন। লাইসেন্স পেয়েই তিনি বেইমানী করেছেন।’

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘আমরা বিনা পয়সায় রেলওয়ের অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম। তা দিয়ে তিনি গ্রামীণ ফোনের লাইন করেছিলেন। আমরা জানতাম না তার মধ্যে এসব ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে।’

এদিন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষ (বিআইডিএ) শতভাগ বিদেশী ও যৌথ বিনিয়োগের ১ হাজার ৩৭৬টি প্রকল্পের নিবন্ধন প্রদান করেছে।

তিনি বলেন, ‘সকল নিবন্ধিত শতভাগ বিদেশী এবং যৌথ শিল্প প্রতিষ্ঠানের এক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৭ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এই নিবন্ধন প্রদান করা হয় এবং এই সরকারের সময়েই বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিলুপ্ত করে প্রাইভেটাইজেশন কমিশন সহযোগে বিআইডিএ গঠন করা হয়।’

সরকারি দলের সদস্য কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

Tags: ড. ইউনুসস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

স্টাইলিশ সাকিব কন্যা

Next Post

ইতিহাস গড়ে কোয়ার্টারে বার্সেলোনা

Next Post

ইতিহাস গড়ে কোয়ার্টারে বার্সেলোনা

গুয়াতেমালায় কিশোরী সংশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT