চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই সময়ে মাঠে দেখা যেতে পারে টাইগারদের ‘দুটি জাতীয় দল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 26, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, একত্রে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইপলাইন বড় হচ্ছে। ধীরে ধীরে তরুণরা জায়গা শক্ত করছেন জাতীয় দলে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রাও টাইগার স্কোয়াডে ঢুকে পড়ছেন। বাড়ছে প্রতিযোগিতা।

প্রতিভাবান খেলোয়াড় বাড়ায় দুটি জাতীয় দল করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর একই সময়ে মাঠে দেখা যেতে পারে দুটি বাংলাদেশ দলকে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নতুন পরিকল্পনার কথা জানান। বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তান আসবে বাংলাদেশে, আমরা নিউজিল্যান্ড যাব। একই সময়ে দুটি সিরিজ হতে পারে।

‘শুধু বলবো যে, অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা-দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থূল করা যাবে না। একটু ধৈর্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

ক্রিকেট ইতিহাসে একই সময়ে দুটি ভিন্ন জাতীয় দলের খেলার ঘটনা বিরল নয়। ১৯৩০ সালের ১১ ও ১২ জানুয়ারি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভিন্ন দুটি দল টেস্ট খেলেছিল ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ভারতের একটি দল কমনওয়েলথ গেমসে আর অন্য দল কানাডায় সাহারা কাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল।

করোনাভাইরাসের মধ্যে ক্রিকেটের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের (বায়ো বাবল) মধ্যে। স্থগিত হওয়া সিরিজগুলো নতুন করে না হলে আর্থিক ক্ষতির শঙ্কা রয়েছে। ফলে ব্যস্ত সূচিতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের।

কিছুদিন আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে ভিন্ন দুটি জাতীয় দল পাঠাতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সে পথে হাঁটতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

Tags: এজিএমটাইগার ক্রিকেটনাজমুল হাসান পাপনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

আফগানিস্তানের সাংবাদিকদের সরিয়ে নিতে জি-৭ এর প্রতি আহ্বান

Next Post

করোনা সংক্রমণের হার: স্থিতিশীলতার সুখবর

Next Post
স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত, সবাই মাস্ক ও পিপিই পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণের হার: স্থিতিশীলতার সুখবর

মেহজাবীন সমাজকে ইতিবাচক বার্তা দিতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিবাচক বার্তা দিতে চাই সমাজকে: মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT