চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ম্যাচে সেঞ্চুরি, ৫ উইকেট মেহেদীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত একবারই ব্যাট করার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান। তাতে টি-টুয়েন্টি স্টাইলে সেঞ্চুরি করেছিলেন সাউথ জোনের অলরাউন্ডার। বল হাতেও কম গেলেন না, একাই ফেরালেন ইস্ট জোনের পাঁচ ব্যাটসম্যানকে। মেহেদীর অলরাউন্ডিং নৈপুণ্যের ম্যাচে উজ্জ্বলতা ছড়িয়েছেন ইস্টের ওপেনার পিনাক ঘোষও।

কক্সবাজারে সাউথের ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল ইস্টরা। সেই ইনিংসে ৮০ রান করেছিলেন পিনাক। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে আরও উজ্জ্বল বাঁহাতি ওপেনার, এবার ১২১ রানের ঝলমলে ইনিংস এসেছে তার উইলো থেকে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩২৩ রানে তৃতীয় দিন শেষ করে ১৪৭ রানে এগিয়ে তার দল।

৫ উইকেটে ২৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ইস্ট তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে লাঞ্চের আগেই। লেজের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের দারুণ কীর্তি গড়েছেন মেহেদী। এই পাঁচ উইকেট নিতে তাকে রান খরচ করতে হয়েছে ১০২ রান। ১০৭ রানে ৩ উইকেট নিয়েছেন সাউথ অধিনায়ক আব্দুর রাজ্জাক।

১৭৬ রানে পিছিয়ে থাকা ইস্টকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেন আব্দুর রাজ্জাক। এত বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা দলটাকে টেনে তোলেন পিনাক ঘোষ। ৪ ছক্কা ও ১৪ চারে ১৩৯ বলে ১২১ রান করে রানআউট হয়ে ফিরতে হয়েছে তাকে।

শুরুটা ভালো হয়েছিল প্রথম ইনিংসে ৭১ করা মোহাম্মদ আশরাফুলেরও। দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ২৮ করার পর তিনিও কাটা পড়েছেন রানআউটে।

হাতে ৫ উইকেটে রেখে ৩২৩ রানে শেষদিন শুরু হবে ইস্ট জোনের। দলকে পথ দেখাচ্ছেন সেঞ্চুরির সুবাস পাওয়া আফিফ হোসেন ধ্রুব। ৯৩ রানে শেষ দিনে খেলতে নামবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এদিকে সিলেটে জমে ওঠার অপেক্ষায় সেন্ট্রাল বনাম নর্থ জোনের শেষদিনের খেলা। অধিনায়ক শুভাগত হোমের ১২২ রানে সেন্ট্রালের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩২৫ করে। তাতে নর্থের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩০ রান।

লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে দিন শেষ হয়েছে নর্থের। শেষদিনে ম্যাচ জিততে হলে আরও ১৭৪ করতে হবে নাঈম ইসলামের দলকে। ৫৪ রান নিয়ে উইকেটে টিকে আছেন লেগস্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার।

Tags: পিনাকবিসিএল-২০২০মেহেদীলিড স্পোর্টস
Previous Post

আফগান সেনা পোশাক পরে হামলা, ২ মার্কিন সেনা নিহত

Next Post

করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং সেল চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post
করোনা ভাইরাসের ভাইরাসের কণিকা, মহামারীর প্রভাব বোঝাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং সেল চেয়ে লিগ্যাল নোটিশ

বনের মধ্যে চারটি গরিলা, একটি সামনে এগিয়ে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতে বিরল প্রজাতির চার গরিলার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT