চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটার দিবসে একই মঞ্চে একে অন্যকে দুষলেন সিইসি ও ইসি

সোমা ইসলাম by সোমা ইসলাম
1:40 অপরাহ্ন 02, মার্চ 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
দুই বাংলাদেশি রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোন হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে একই মঞ্চে দাঁড়িয়ে একে অন্যকে দুষলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিইসি বলেছেন, একটি গোষ্ঠির পাশাপাশি ব্যক্তিস্বার্থ চরিতার্থে দিনের পর দিন ইসি’র ভাবমূর্তি নষ্ট করে যাচ্ছেন মাহবুব তালুকদার। আর মাহবুব তালুকদারের বললেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, হচ্ছে একদলীয় নির্বাচন।

তৃতীয় জাতীয় ভোটার দিবসকে উৎসবের সঙ্গে উদযাপন করার আয়োজনে সিইসিসহ সকল কমিশনাররা সাদা পায়রা আর রঙিন বেলুন উড়িয়ে সকাল শুরু করেছিলেন। কিন্তু কিছু সময়পরেই মঞ্চের আলোচনা সভায় প্রকাশ্য গোলযোগ শুরু হয়।

অভ্যেস অনুযায়ী বক্তৃতার মঞ্চে ইসির নানা বিষয় নিয়ে বিষোদগার শুরু করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ইভিএমের পক্ষে সাফাই গাইলেও এককেন্দ্রিক নির্বাচন হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ নেই এবং সেটি প্রশ্নবিদ্ধ এককেন্দ্রিক নির্বাচন হচ্ছে। তবে ইভিএম ব্যবহারে ব্যালট এ জাল ভোট দেবার অনিয়ম বন্ধ হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অচল হয়ে পড়বে এবং আগামীতে নির্বাচন আরো সংকটে পড়বে।

বহু বছর পর ধৈর্য্যর বাধ ভেঙ্গে অনেকটা আক্ষেপ নিয়ে মাহবুব তালুকদারের নিজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদগার করার জবাব দেন সিইসি। সিইসি প্রশ্ন তোলেন, কোন পক্ষকে খুশী করার জন্য মাহবুব তালুকদার মিথ্যা তথ্য দিয়ে যান।

ভোটার দিবসের আয়োজন থেকে জানানো হয় দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

Tags: কে এম নুরুল হুদাপ্রধান নির্বাচন কমিশনারসিইসি
Previous Post

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন গাল গাদোত

Next Post

চীনে পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধে জাপানের অনুরোধ  

Next Post
বিশেষ সুরক্ষা পোশাক পরা ব্যক্তি করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধে জাপানের অনুরোধ  

বার্সার খেলোয়াড় এ. গার্সিয়া মাঠে মুখোমুখি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার সুখবরটা জানা গেল গার্দিওলার মুখে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT