চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই বিন্দুতে মেসি-রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 01, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়ায় ইন্দ্রপতন দুই তারকার। একই দিনে বিশ্বকাপ মঞ্চ থেকে ছিটকে গেলেন মেসি-রোনালদো। নকআউট পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের ১১ মিনিটের ঝড়ের সামনে তছনছ আর্জেন্টিনা। শেষ পর্যন্ত মেসিরা ম্যাচ হারে ৪-৩ ব্যবধানে। আর দিনের দ্বিতীয় ম্যাচে ‘কাভানি গোলায়’ বিধ্বস্ত ফুটবল গ্রহের আরেক সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদোর। কাভানি-সুয়ারেজ জুটির টর্নেডোর সামনে টিকতে পারেননি সিআরসেভেনরা।

প্রথমার্ধের ৭ মিনিটের পর দ্বিতীয়ার্ধেও উরুগুয়ের নায়ক সেই কাভানি। ৬২ মিনিটে ডান পায়ের বাঁকানো শটে স্কোরলাইন ২-১ করেন পিএসজি ফরোয়ার্ড। ওখানেই শেষ পর্তুগাল।

দুজনের প্রতিদ্বন্দ্বীতা শুরু হওয়ার একে অপকে ছাড়িয়ে যাওয়ার মিশনে ছিলেন সবসময়। কিন্তু বিশ্বকাপে দুই নক্ষত্রের বিদায়ের দিনে পাওয়া যাচ্ছে অদ্ভূত মিল।

দুই তারকারই এটা ছিল অঘোষিত শেষ বিশ্বকাপ। দুই তারকাই ছিটকে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে। সেটাও একই দিনে। দুই তারকার দলই ছিটকে গেল এক গোলের ব্যবধানে।

কাভানিদের কাছে রোনালদো পর্তুগালের হার ২-১ গোলে। আর আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারে ৪-৩ গোলে। দুই ম্যাচেই কিন্তু তারকা রোনালদো-মেসি গোল পাননি। সমর্থকদের মনে এরাই কিন্তু ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলে সন্মান পান। কী আশ্চর্য সেই তারকারাই নকআউট পর্বে চূড়ান্ত ব্যর্থ।

মিল আরও আছে। রাশিয়ার মাটিতে দুই তারকাই গ্রুপপর্বে একটি করে পোনাল্টি মিস করেছেন। সেটা না হয় গ্রুপপর্বের কাহিনী। শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে যাওয়ার পর পরিসংখ্যানে উঠে আসছে আরও অনেক তথ্য। দেখে নেয়া সেটাও।

বিশ্বকাপের নকআউট পর্বে আজ পর্যন্ত গোল পাননি দুই তারকা। রোনালদো নকআউট পর্বে খেলেছেন ৫১৪ মিনিট। আর মেসি খেলেছেন ৭৫৬ মিনিট। এই গ্রহের দুই সেরা তারকার বিশ্বকাপের নকআউট পর্বে গোল না পাওয়ার অদ্ভূত রেকর্ড রয়েছে। চলতি বিশ্বকাপেও সেই রেকর্ড অক্ষত রয়ে গেল।

মেসি- বিশ্বকাপের ৮টি নকআউট ম্যাচ খেলেছেন, গোলমুখে শট নিয়েছেন-২৩ টি, গোলের সংখ্যা-০।

রোনালদো- বিশ্বকাপের ৫টি নকআউট ম্যাচ খেলেছেন, গোলমুখে শট নিয়েছেন ২০টি , গোলের সংখ্যা-০।

Tags: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদো
Previous Post

এমবাপে রেকর্ড ছোঁয়ায় পেলের অভিনন্দন

Next Post

তিন লাখ মানুষের চিকিৎসার জন্য মাত্র ৩ জন চিকিৎসক

Next Post
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তিন লাখ মানুষের চিকিৎসার জন্য মাত্র ৩ জন চিকিৎসক

‘স্বপ্ন থেকে দুঃস্বপ্ন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT