চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:18 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বাবা-মা ও ২ কন্যা শিশু সন্তানসহ একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শহরের গোল দিঘির পাড় এলাকার এক বাড়ি থেকে একই পরিবারের সুমন চৌধুরী, বেবী চৌধুরী, অবন্তিকা চৌধুরী, জ্যোতি চৌধুরী নামের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় কক্সবাজারের দিঘির পাড় এলাকার এক বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, দুই মেয়ে অবন্তিকা ও জ্যোতি এবং স্ত্রী বেবীকে হত্যার পর হত্যাকারী সুমন নিজেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় কাউন্সিলর রাজবিহারী দাশ জানান, সকাল থেকে ওই বাড়িতে কোন মানুষের সাড়া না পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। এরপর সেখানে গিয়ে দরজা ভেতর থেকে লাগানো অবস্থায় পাওয়া যায়। সারাদিন দরজা ভেতর থেকে লাগানো দেখে কৌতূহল জাগে। পরে দরজা ভেঙে ঘরের ভেতর ৪টি লাশ পাওয়া যায়।

তিনি বলেন: স্ত্রী বেবী চৌধুরী এবং দুই মেয়ে অবন্তিকা ও জ্যোতি চৌধুরীর লাশ ঘরে শোয়ানো অবস্থায় ছিল। সুমন চৌধুরীকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, নিজে ফাঁসিতে ঝোলার আগে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে সুমন।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার (এসপি) ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tags: কক্সবাজার
Previous Post

ম্যাথুজের কাঠগড়ায় বোলাররা

Next Post

ঢাকায় উপনির্বাচন না হলে ক্ষতি কী?

Next Post

ঢাকায় উপনির্বাচন না হলে ক্ষতি কী?

একটি ‘মানবিক মেলা’ চাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT