চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সময়ে হঠাৎ জ্বরে কী করবেন

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
2:23 অপরাহ্ন 25, এপ্রিল 2017
in লাইফস্টাইল
A A

বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির রূপ বদলের সঙ্গে সঙ্গে রোগব্যাধির ধরণেও আসে পরিবর্তন। আর ঋতু পরিবর্তনের ফলে বাতাসে আর্দ্রতার ওঠা-নামার কারণে এখন জ্বরের প্রকোপ দেখা দিচ্ছে।

চিকিৎসকরা বলছেন, মানুষের হাঁচি-কাশির জীবাণু শরীরে প্রবেশ করা, বাসা কিংবা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বাইরের প্রচণ্ড গরমে বের হওয়া, প্রচণ্ড ঠাণ্ডা পানি পান করা, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানিতে গোসল ইত্যাদি কারণেও জ্বর হতে পারে।

তবে কিছু সাবধানতা অবলম্বন করলে জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলেও জানিয়েছেন তারা। তাই জ্বর হলে কী করনীয় সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

জ্বর হলে যা করবেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার রাজীব কুমার সাহা জানান, গরম আর ঠাণ্ডার এই আবহাওয়ায় এখন ভাইরাস জ্বরের প্রকোপ বেশি। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, বমি ইত্যাদি উপসর্গ নিয়ে অধিকাংশ রোগী আসছেন।

তিনি জানান, এই জ্বর তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ইনফেকশন কতটুকু হয়েছে তা না বুঝে হুট করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে নিষেধ করেছেন তিনি।

রাজীব কুমার বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করা উচিত নয়। এছাড়া দুপুরের প্রচণ্ড রোদে বাইরে বের হওয়ার বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।

এর পাশাপাশি শ্বাস-প্রশ্বাসে ধুলাবালি এড়াতে মাস্ক ব্যবহারেরর পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

জ্বর হলে যা খাওয়া উচিৎ
জ্বর হলে অনেক খাবারই হজম হয় না। আবার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার না খেলেও শরীর দুর্বল হয়ে যায়। তাই জ্বর হলে কী খেতে হবে এবং কী এড়াতে হবে সেই প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন ডায়েট অ্যান্ড ফিট এর পুষ্টিবিদ আদিবা ফারজিন।

তিনি বলেন, এসময় প্রচুর পানি খেতে হবে। একইসঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে। যেহেতু জ্বর হলে হজম ক্ষমতা কমে যায়, সেহেতু খাবারকে তরল করে খেতে পারলে ভালো। বিশেষ করে ভাত বেশিক্ষণ সেদ্ধ করে নরম করে খেতে হবে।

তবে বেশি ঝাল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর জ্বরাক্রান্ত ব্যক্তির যেহেতু মুখে রুচি কমে যায় এবং বমির কারণে বেশি পরিমাণ খাবার খেতে পারেন না, তাই কিছুক্ষণ পরপর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে।

অন্যদিকে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাইরে থেকে ফিরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগলেও এসময় বৃষ্টির পানি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ভাইরাস জ্বর হলেও দুশ্চিন্তার কারণ নেই। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে উপরোক্ত বিষয়গুলো ঠিকঠাক মতো মেনে চললে সাধারণত এক সপ্তাহের মধ্যেই জ্বর সেরে যায়।

Tags: জ্বর
Previous Post

লাকী আখান্দকে কি আমরা উপযুক্ত শ্রদ্ধা দেখাতে পারলাম না?

Next Post

‘এই মোস্তাফিজ নরমাল, আগেরটা ছিল অ্যাবনরমালিটি’

Next Post

‘এই মোস্তাফিজ নরমাল, আগেরটা ছিল অ্যাবনরমালিটি’

ঢাকার জলাবদ্ধতার জন্য ওয়াসা দায়ী: সাঈদ খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT