চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই লড়াইয়ে টিকাই একমাত্র অস্ত্র

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:58 অপরাহ্ন 01, আগস্ট 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনাভ্যাকসিন নেওয়া মানুষ, স্বাস্থ্যকর্মী টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত একমাত্র কার্যকর অস্ত্র টিকা। এরই মধ্যে বিশ্বের অনেক দেশ সেই অস্ত্রে করোনাকে কাবু করেছে। শুধু তাই নয়, লকডাউনের মতো কড়া পদক্ষেপ তুলে দিয়ে মানুষকে স্বাভাবিক জীবনেও ফিরিয়েছে। কোনো কোনো দেশ আবার সামাজিক দূরত্ববিধি এবং স্বাস্থ্যবিধির মতো কঠোর নিয়মগুলো মেনে চলা থেকে জনগণকে মুক্তি দিয়েছে। যুক্তরাজ্য যার অন্যতম উদাহরণ।

বাস্তব সত্য হলো আমাদেরও সেই জায়গায় যেতে হবে। কেননা কঠোর লকডাউন বা বিধিনিষেধের মতো পদক্ষেপ দিয়ে করোনাকে রুখে দেওযার বিলাসীতা আমাদের মতো দেশের নেই। তাইতো সরকার জীবন ও জীবিকার সমন্বয়ের কঠিন চেষ্টা করে যাচ্ছে। তবে প্রচেষ্টা আছে গণটিকাকরণের গতি আনারও। তাই এ নিয়ে নানান সীমাবদ্ধতার পরও আবার নতুন উদ্যোগে টিকাকরণ শুরু করেছে।

সেই উদ্যোগে আরেকটি বড় ধাপের কথা আজ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, চলতি মাসের ৭-১৪ আগস্টের মধ্যে অন্তত ১ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। মূলত সেই কর্মসূচির উদ্দেশ্যেই হবে উৎসবমুখর পরিবেশে কোটি মানুষকে টিকা দেওয়া। দেশের প্রতিটি ইউনিয়নের গ্রাম বা ওয়ার্ডের মানুষকে টিকার আওতায় আনা হবে। তাতে যুক্ত হবে ১৮ বছর বয়স থেকে শুরু করে সব মানুষ। তবে বয়স্কদের অগ্রাধিকার থাকবে।

কোটি মানুষকে টিকা দেওয়ার এই কর্মসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে- তা হলো কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সাথে থাকলেই একজন মানুষ টিকা নিতে পারবেন। যাদের পরিচয়পত্র নেই, তাদের জন্য বিকল্পও রাখা হচ্ছে।  এ জন্য অনলাইনে আগে থেকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে না। আগের এ পদ্ধতি বহু মানুষের কাছে ছিল ‘ঝামেলাপূর্ণ’। কেননা বহু মানুষের কাছে স্মার্টফোন না থাকায় রেজিষ্ট্রেশন করা, টিকাকার্ড ডাউনলোড এবং প্রিন্ট করার মতো বিষয় তাদের জন্য কঠিন।

আমরা জানি, গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাকরণ শুরু করে সরকার। তখন ভারত থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয় ৫৮ লাখ ২০ হাজারের বেশি মানুষকে। কিন্তু ভারত চুক্তি অনুযায়ী টিকা না দেয়ায় এক পর্যায়ে ওই কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে চীন, আমেরিকা ও জাপান থেকে পাওয়া টিকায় দ্বিতীয় পর্যায়ে ১২ জুলাই থেকে আবার শুরু হয়েছে টিকাকরণ।

আমরা মনে করি, মাঝে কিছুটা বাধাগ্রস্থ হলেও টিকাকরণে জোর দেওয়ায় অল্প সময়েই জনসংখ্যার বড় একটা অংশকে টিকা দেওয়া সম্ভব হবে। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, ‘যত টাকা লাগুক না কেন, টিকা কেনা হবে।’ এক্ষেত্রে মানুষ কোনো গুজবে কান না দিয়ে সচেতন হলে দ্রুতই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Tags: করোনাকরোনাভাইরাসগণটিকাটিকাভ্যাকসিন
Previous Post

১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত

Next Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৭ জন

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৭ জন

চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের লেখিকা সায়রা আখতার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের সাথে বেড়েছে মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT