চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই লজ্জার শেষ কোথায়?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:30 অপরাহ্ন 23, ডিসেম্বর 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন নগরী কক্সবাজার তার বিশাল সমুদ্র সৈকতের জন্য মানুষের কাছে আকর্ষণীয় একটি শহর। বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে কক্সবাজার সর্বদা নিজের স্থান উঁচুতে ধরে রেখেছে। কিন্তু গতকাল একটি ন্যাক্কারজনক এবং গর্হিত ঘটনার শিকার হয়েছেন এক নারী পর্যটক। এই ঘটনা অতি জঘন্যতর একটি লজ্জাকর ঘটনা। এই লজ্জার শেষ নাই।

চ্যানেল আই অনলাইনের এক সংবাদে জানা যায়: কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ পর্যটক। স্বামী সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া নারীকে উদ্ধার করেছে র‍্যাব। বুধবার রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের রিসোর্ট থেকে তাকে উদ্ধার করা হয়। আর তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয় পর্যটন গলফ মাঠের সামনে থেকে।

ধর্ষণের শিকার নারী পর্যটক জানান: ২২ ডিসেম্বর সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে শহরের হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন। পরে বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এসময় এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে ভুক্তভোগী নারীর ৮ মাসের সন্তান ও স্বামীকে অটোরিকশায় কয়েকজন তুলে নিয়ে যায়। আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেয় ৩ যুবক। পরে পর্যটন গলফ মাঠের পেছনে একটি চায়ের দোকানের পেছনে ধর্ষণের শিকার হন। জিম্মি করা সন্তান ও স্বামীকে হত্যা করা হবে বলে ভয় দেখিয়ে নারী পর্যটককে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে আরেক দফা ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে না জানানো হুমকি দিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে ধর্ষকরা। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। এরপরে র‍্যাব এসে তাকে উদ্ধার করে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন: এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে। বিষয়টির তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন। কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন: সংবাদ পেয়ে স্বামী-সন্তান ও গৃহবধূকে উদ্ধার করি। এখন পর্যন্ত তিনজন ধর্ষক ও দুবৃর্ত্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করেছি। তাদের ধরতে অভিযান চলছে।

এরকম একটি জানোয়ারসুলভ আচরণের জন্য আমরা স্তম্ভিত হয়েছি। একটি পর্যটক শহরে যদি কোনো পর্যটকের ন্যূনতম নিরাপত্তা না থাকে তাহলে নারীরা কোথায় যাবে? শহরে বন্দরে নগরে সর্বত্র নারীরা এই দেশে অনিরাপদ। পদে পদে তাদের বিপদ ওঁৎ পেতে থাকে। তার মধ্যে বেড়াতে গেলেও নিস্তার পাচ্ছে না নারীরা। তাহলে দেশের পুলিশ পর্যটন কর্তৃপক্ষ তাদের কাজ কী? দেশের একজন নাগরিক যদি সামান্য আনন্দের জন্য বেড়াতে গেলেও ধর্ষণের মত পাশবিকতার শিকার হয় তবে তো সব কিছু অর্থহীন। পর্যটক পুলিশ বা অন্যান্য নিরাপত্তা কর্মীদের কী কাজ? আমরা মনে করি এই ঘটনায় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তাহলে এটি হবে আমাদের জন্য জাতীয় লজ্জার বিষয়। আর শহর কর্তৃপক্ষের উচিৎ এই ঘটনার জন্য দায়ী নরপশুদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া। আমরা মনে করি এই ঘটনার কঠোরতম শাস্তি না হলে পর্যটন শহর হিসেবে কক্সবাজার তার গৌরব হারাবে। এবং হারাবে হাজারও পর্যটক। সরকারে সম্ভাবনাময় একটি অন্যতম আয়ের উৎস নষ্ট হওয়ার জন্য সবাই দায়ী থাকবে। যেখানে নারী পুরুষের নিরাপত্তা থাকবে না সেখানে কেউ যাবে না। আর পর্যটক না গেলে পরিত্যাক্ত শহর হিসেবে ইতিহাসের ফসিল হয়ে যাবে কক্সবাজার।

সুতরাং আমরা মনে করি প্রশাসনকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ তৈরি করতে হবে। নচেৎ মানুষ হিসেবে আমরা বিশ্বসভায় নিজেদের পরিচয় দিতে পারব না। আর এই লজ্জা শুধু একটি শহরের নয়। এই গ্লাণি মানুষ হিসেবে আমাদের প্রতিটি নাগরিকের।

Tags: কক্সবাজারসংঘবদ্ধ ধর্ষণসম্পাদকীয়
Previous Post

পরীক্ষা শেষে মায়ের সাথে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থীর

Next Post

ছুটির দিনে মিরপুরে সভা ডেকেছে বিসিবি

Next Post
বিসিবি সভার জন্য মিরপুরে ছুটির দিনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিনে মিরপুরে সভা ডেকেছে বিসিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে মালদ্বীপের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT