চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রোদ এই বৃষ্টিতে ঘরে-বাইরে প্রস্তুতি

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
8:26 পূর্বাহ্ন 27, এপ্রিল 2017
in লাইফস্টাইল
A A

এখনকার আবহাওয়া মানেই এই মেঘ আবার এই বৃষ্টি। প্রচণ্ড রোদে ঘেমে নেয়ে একাকার। আবার একটু পরে বৃষ্টিতে কাঁথা মুড়ি দিয়ে ঘুম। প্রকৃতি যেন মেঘ বৃষ্টির খেলায় মেতে উঠেছে। এসময় কী করবেন, কী পরবেন, কী খাবেন তা নিয়ে দ্বিধায় ভুগতে হয়।

আবহাওয়া যেহেতু নিমিষেই বদলে যায়, তাই এসময়ে দু’রকম আবহাওয়ার প্রস্তুতিই রাখা জরুরী। জেনে নিন এখনের আবহাওয়ায় কিছু করনীয় সম্পর্কে।

স্বাস্থ্য 
আবহাওয়া যেহেতু ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, রোগ-বালাইও বাড়ছে। তাই এসময়ে প্রয়োজন বাড়তি সচেতনতা। বাতাসের ধুলাবালিতে অনেক রোগের জীবাণু থাকে। তাই মাস্ক ব্যবহার করুন এসময়ে। এছাড়াও হাত না ধুয়ে কিছু খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। গন-পরিবহন ব্যবহারের পরে অবশ্যই হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। গরম আবহাওয়াতেও গোসলের ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করবেন। প্রতিদিন ব্রাশ দিয়ে ঘষে পা ভালো করে পরিষ্কার করবেন। এসময়ে মশা-বাহিত রোগ থেকেও সাবধান থাকতে হবে। প্রচুর মৌসুমি ফল ও শাক-সবজি খাওয়ার অভ্যাস করুন।

ঘর-দোর
এসময়ে বাতাসের আর্দ্রতা বেড়ে গিয়ে ঘর-বাড়ি স্যাঁতসেঁতে হয়ে থাকে। স্যাঁতসেঁতে ঘরে রোগ-জীবাণু এবং পোকামাকড়ের বংশবিস্তার বাড়ে। এই সমস্যা দূর করতে জানালা খুলে দিয়ে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা করে দিন ঘরে। মেঝে স্যাঁতসেঁতে হয়ে থাকলে শুকনা কাপড় দিয়ে কিছুক্ষণ পর পর মুছে ফেলার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তাহলে আর্দ্রতা-রোধক যন্ত্র ব্যবহার করতে পারেন।

ব্যাগে যা রাখবেন
এসময়ে একটু বড় ব্যাগ ব্যবহার করুন। কারণ রোদ এবং বৃষ্টি দুই ধরণের আবহাওয়ার প্রস্তুতিই রাখতে হবে। চামড়ার ব্যাগের বদলে প্লাস্টিক বা কৃত্রিম লেদারের ব্যাগ ব্যবহার করুন। ব্যাগ কেনার সময় ওয়াটার প্রুফ দেখে কিনুন। ব্যাগে অবশ্যই ছাতা এবং টিস্যু পেপার রাখবেন। ছোট একটি ফেস টাওয়াল কিনে ব্যাগে রাখতে পারেন। হুট করে বৃষ্টিতে ভিজে গেলে বাড়তি পানি মুছে নিতে পারবেন সেটা দিয়ে। ব্যাগে বাড়তি একটি পলি-ব্যাগ রাখুন। হঠাৎ বৃষ্টি নামলে মোবাইল সেট, হেড-ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি, টাকা ইত্যাদি রাখা যাবে প্লাস্টিকের ব্যাগটিতে। প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে ছোট এক বোতল পানি রাখবেন অবশ্যই।

রোদ এবং বৃষ্টি দুই ধরণের আবহাওয়ার প্রস্তুতিই রাখতে হবে

পোশাক
রোদ-বৃষ্টি দুই ক্ষেত্রেই উপযোগী পোশাক পড়তে হবে এসময়ে। বৃষ্টিতে কাপড় ভিজে গেলে যেহেতু শুঁকাতে সময় লাগে তাই হালকা পোশাক পরতে হবে এসময়ে। সিল্ক কিংবা জর্জেট কাপড়ের পোশাক বেঁছে নিতে পারেন এই আবহাওয়ায়। এ ধরণের আবহাওয়ায় কয়েকটা দিন শাড়ি এড়িয়ে চলতে পারলেই ভালো। কারণ হঠাৎ বৃষ্টি নেমে নষ্ট হয়ে যেতে পারে শখের শাড়ি।

জুতো
চামড়ার কিংবা কাপড়ের জুতো একদম এড়িয়ে চলুন এই আবহাওয়ায়। হুট করে বৃষ্টি নেমে দামী চামড়ার জুতো জোড়াকে একেবারেই নষ্ট করে দিতে পারে প্রকৃতি। এসময়ের জন্য মানানসই জুতো হলো প্লাস্টিক কিংবা রবারের জুতো-স্যান্ডেল। একটু উঁচু এবং আরামদায়ক জুতো এসময়ের আবহাওয়ায় মানানসই।

মেকআপ
খুব রোদ কিংবা বৃষ্টি, দুই ক্ষেত্রেই মেকআপ নিয়ে বিপাকে পড়তে হয়। তাই এসময়ে খুব হালকা মেকআপ করাই বুদ্ধিমানের কাজ। নাহলে ঘেমে-নেয়ে মেকআপের বারোটা বেজে যাওয়ার সম্ভাবনা বেশি। ওয়াটার-প্রুফ মেকআপ ব্যবহার করুন। বেজ মেকআপের জন্য পাউডার বেজ এর মেকআপ ব্যবহার করলে ফ্রেশ দেখাবে আপনাকে। ব্যাগে মেকআপের কিছু প্রসাধন রেখে দিন। কোথাও যাওয়ার আগে চট-জলদি মেকআপ রি-টাচ করে নিতে পারবেন তাহলে।

ছবি : সংগৃহীত

Tags: বৃষ্টি
Previous Post

সালমান শাহর পরিণতির আশঙ্কা শাকিবের!

Next Post

প্রসেনজিৎ, জিৎ, দেব আর সোহমের নায়িকা মিম

Next Post
বিদ্যা সিনহা মিম

প্রসেনজিৎ, জিৎ, দেব আর সোহমের নায়িকা মিম

সোনা মহাপাত্র ও বাপ্পা মজুমদার

বলিউডের সোনার সঙ্গে বাপ্পার গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT